চরিত্র বদল! যুদ্ধ আর ভালো লাগছে না শি জিনপিংয়ের, ভিডিও বার্তা চীনা প্রধানের

চীনের এই অদ্ভুত পরিবর্তনের কারণ কি?

চীনা (Chinese) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi- jinping)-এর ভিডিও বার্তা কোনভাবেই মিল খাচ্ছে না চীনা মানসিকতার সঙ্গে। ভারতের (India) সঙ্গে যেখানে ক্রমশ বেড়ে চলেছে সীমান্ত উত্তেজনা। ৪ মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখে যেখানে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চীনা সেনা সেখানেই রাষ্ট্রপুঞ্জের (United Nations) এক বৈঠকের আগে রেকর্ড করা ভিডিও বার্তায় জিনপিং বলেছেন, চীন আলোচনার মাধ্যমে অন্য দেশের সঙ্গে মতপার্থক্য ও বিতর্ক মেটানোর চেষ্টা করবে। একই সঙ্গে ওই ভিডিও বার্তায় নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন চীন কখনও আধিপত্যবাদে বিশ্বাসী নয়, নিজেদের এলাকা প্রসারিত করা বা প্রভাব বাড়ানোরও ইচ্ছে চীনের একদমই নেই। তাৎপর্যপূর্ণভাবে তাঁর আরও বক্তব্য তাঁরা কোনও দেশের সঙ্গে ঠান্ডা বা গরম যুদ্ধে যেতে চান না।

প্রসঙ্গত উল্লেখযোগ্য চীন নিজেদের আধিপত্যবাদের জন্য‌ই বিখ্যাত। তাদের আধিপত্যবাদের হাত থেকে নিস্তার পায়নি তাইওয়ান, হংকং, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সম্প্রতি নেপালসহ অনেক দেশ‌ই। সম্প্রতি ভারতেও নিজেদের অধিকার বিস্তারের উদ্দেশ্যেই সংঘর্ষে লিপ্ত হয় চীন। আর অন্যদিকে সেই চীনা প্রেসিডেন্ট‌ই নাকি বলছেন তারা আধিপত্যবাদী বিশ্বাসী নন।

জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আবার চীনা সেনার কমান্ডার ইন চিফও। তিনি দাবি করেছেন, তাঁর দেশ বন্ধ দরজার আড়ালে আলাপ আলোচনা চালাতে আগ্রহী নয়। বরং তাঁরা সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করেন দেশীয় ও আন্তর্জাতিক সম্পর্কগুলি আরও জোরদার করার। এর ফলে চীনের আর্থিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আন্তর্জাতিক অর্থনীতি ও বৃদ্ধি দ্রুত ফিরে আসবে মূল স্রোতে।

তবে বর্তমান পরিস্থিতিতে একটু হলেও বিশ্বের সামনে এক ঘরে হয়েছে চীন। কারণ বিশ্বজোড়া করোনা মহামারীর আঁতুড়ঘর যে জিনপিংয়ের দেশ‌ই। তথ্য লুকিয়ে রেখে এই ভাইরাসকে ভয়াবহ করে তুলেছে তার প্রশাসন‌ই। আর তাই আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড সহ বিশ্বের তাবড় দেশগুলোর রোষানলে এখন চীন।

RELATED Articles

Leave a Comment