‘আমার মধ্যবিত্ত পরিবারকে ধ্বংসের জন্য অভিনন্দন, ছেলের পর মেয়ের গ্রেফতারির পালা!’ ক্ষিপ্ত বিবৃতি দিলেন রিয়ার বাবা

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদকচক্রের যোগ আগেই খুঁজে পেয়েছিল ইডি, যে জন্য গোটা মামলাটি চলে গিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তথা এনসিবির (NCB) হাতে। ইতিমধ্যেই রিয়ার (Rhea Chakraborty) ভাই সৌভিককে গ্রেফতার (arrest) করেছে এনসিবি (NCB)। “এবার তালিকায় আমার মেয়ে রয়েছে”, মন্তব্য করলেন রিয়ার বাবা প্রাক্তন সেনাকর্মী ইন্দ্রজিৎ চক্রবর্তী (Indrajit Chakraborty)! সেই মন্তব্যে অবশ্যই মিশে রয়েছে কটাক্ষের সুর।

এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ইন্দ্রজিৎ বাবু। কিন্তু সেই সময় তিনি কোন মিডিয়া বিবৃতি দেননি। তবে সৌভিকের (Shoubhik Chakraborty) গ্রেপ্তারের পর শনিবার মুখ খুলেছেন তিনি।

সেই বিবৃতিতে বলা হয়েছে, “গোটা ভারতকে অভিনন্দন জানাই, আপনারা আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন। এরপরে নিশ্চয়ই আমার মেয়ের পালা। তারপরে কে আছে আমি জানিনা। একটি মধ্যবিত্ত পরিবারকে সুন্দর ভাবে ধ্বংস করে দিয়েছেন আপনারা। যদিও বিচারের জন্য অবশ্য সবকিছুই ন্যায় সংগত। জয় হিন্দ।”

ইন্দ্রজিত চক্রবর্তীর এই বিবৃতি প্রকাশ পেতেই শুরু হয়েছে আরেকপ্রস্থ সমালোচনা। অনেকে বলছেন যে, বাবা হিসাবে আপনার ব্যর্থতা যে আপনি ছেলে মেয়েকে মানুষ করতে পারেননি। আবার কারোর বক্তব্য, “মধ্যবিত্ত পরিবারের এত বিলাসবহুল ফ্ল্যাট থাকতে পারে তা আগে জানা ছিল না।”

আগামী ৯ই সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন সৌভিক। সেইসঙ্গে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করা হয়েছে। তিনিও সৌভিক-এর সঙ্গে ৯ তারিখ পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন। সুশান্তের রাঁধুনী দীপেশ সাওয়ান্তকেও শনিবার গ্রেপ্তার করেছে এনসিবি (NCB)। তিনি এই মামলায় সাক্ষীর ভূমিকা পালন করবেন।

অন্যদিকে আজ সকালে এনসিবির সদরদপ্তরে রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছেন। এনসিবির তরফ থেকে আগেই জানা গিয়েছিল যে, বলিউড অভিনেত্রীকে সৌভিকের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও জেরার ফলাফল জানা যায়নি, গোটা দেশ উৎকণ্ঠা নিয়ে মুখিয়ে রয়েছে জেরায় রিয়া কী বলেন তা শোনার জন্য।

RELATED Articles

Leave a Comment