মুম্বই পুলিশের শরনাপন্ন হয়েই বেঁচে গেলেন রিয়া চক্রবর্তী! সুশান্ত রহস‍্যে এমনটাই ধারণা বিহার পুলিশের!

অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে বাঁচিয়ে দিল মুম্বাই পুলিশ। সুশান্তকাণ্ডে বিহার পুলিশের তদন্তকারী অফিসার এমন‌ই ধারণা করছেন। ইতিমধ্যেই পেরিয়েছে ১০ দিন। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং-এর এফআইআর দায়ের হওয়ার পরও এখনও অধরা রিয়া। অভিযোগ উঠেছে, পালিয়ে বেড়াচ্ছেন নাকি রিয়া। আর এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করলেন মুম্বইতে তদন্ত করতে আসা বিহার পুলিশের এক অফিসার।

কাইজার আলম নামে ওই পুলিশ অফিসারের দাবি, ‘মুম্বই পুলিশই রক্ষা করছে রিয়া চক্রবর্তীকে। আর তাই তাঁকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বিহার পুলিশের।’ এর আগেই বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ড জানান, পুলিশের নজর থেকে গা ঢাকা দিয়ে আছেন সুশান্তের বহুল আলোচিত বান্ধবী।

সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলেও নিজে এই মুহূর্তে কোথায় রয়েছেন সেই বিষয়ে মুখ খুলতে চাননি কাইজার। তার কারণ হিসাবে স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন বিনয় তিওয়ারির ঘটনাকে। সুশান্তকাণ্ডে বিহার থেকে তদন্ত করতে আসা আইপিএস অফিসার বিনয় তেওয়ারিকে জোর করে হোম কোয়ারেন্টিন করার অভিযোগ রয়েছে বৃহম্মুম্বই পুরসভার বিরুদ্ধে। গতকাল সুপ্রিম কোর্ট এই ঘটনার নিন্দা করলেও এখনও হোম কোয়ারেন্টিনেই রয়েছেন বিনয় তিওয়ারি।

RELATED Articles

Leave a Comment