সোশ্যাল মিডিয়া মানেই নানানরকম মানুষের ভিড়। কারোর কারোর কথা মনে রাখার মতো আবার কারোর কথা মনে আঘাত দেওয়ার মতো। তারকাদের নানান বিরক্তিকর প্রশ্ন করা তো রয়েইছে এর মধ্যে। অনেকেই এড়িয়ে যান, তবে সেই পথে হাঁটলেন না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। উচিত জবাব দিয়ে বুঝিয় দিলেন নিজের অভিব্যক্তি।
ঋতাভরীর নতুন গান খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। গানটি নিজে গেয়েছেন তিনি, আবার অভিনয়ও করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, “বর্ষায় প্রেমের জন্য তৈরি হওয়া যাক”। তাঁর এই প্রথম হ্নদি গান ‘সওয়ান’ আগামী শনিবার মুক্তি পাবে।
View this post on Instagram
আরও পড়ুন- “আমি পুরোপুরি সিঙ্গেল, মনেরমানুষ পেলে সোজা এনগেজমেন্ট করব”, অকপটে মিঠাই
এই বিষয়ে কথা বলতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন ঋতাভরী। সরাসরি অনুরাগীদের সঙ্গে চলল আড্ডা। নতুন গানের জন্য শুভ কামনা থেকে শুরু করে অভিনেত্রীর রূপের প্রশংসা করতে ব্যস্ত তাঁর অনুরাগীরা। কেউ আবার জানতে চাইলেন, ঋতাভরী মাস্ক পরে নেই কেন? অভিনেত্রী জবাব দিলেন, “আমি কয়েক সপ্তাহ ধরে ঘরবন্দি। বাড়ি থেকে বেরোইনি। এই মুহূর্তেও বাড়ি থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। তাই মাস্ক পরিনি”। এমনকি, মানসিক স্বাস্থ্য নিয়েও কথাবার্তা চলল সেই আড্ডায়।
এরই মধ্যে হঠাৎ মুখের অভিব্যক্তি পাল্টে গেল অভিনেত্রীর। একজন প্রশ্ন করলেন, “আপনি কি বাড়িতে একা?” এই প্রশ্নটি কিন্তু এড়িয়ে গেলেন না অভিনেত্রী। সপাটে জবাব দিলেন, “বেশ অদ্ভুত, বেমানান প্রশ্ন এটা”। মুখভঙ্গিতেই নিজের অভিব্যক্তি বুঝিয়ে দিলেন তিনি।





