জীবনের সব থেকে খারাপ সময় গিয়েছে, অস্ত্রপাচার সফলের পর পোস্ট করলেন ঋতাভরী

বাংলা ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম জনপ্রিয় ঋতাভরী চক্রবর্তী। মোহময়ী রূপসী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তবে অনেকেই হয়তো জানতেন না অসুস্থ ছিলেন ঋতাভরী। গত ৭ মাস ধরে ফিসচুলার যন্ত্রণায় কাতর ছিলেন। আর সেকারণেই অস্ত্রোপচার করতে হল তাঁকে। এই অস্ত্রপাচার সম্পন্ন হতে এখন তিনি সুস্থ আছেন।

নিজের অস্ত্রপাচার সম্পন্ন হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। হাসপাতাল থেকেই নিজের ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ঋতাভরী লিখেছেন, ”আমার অস্ত্রোপচার সফল হয়েছে, সমস্যাও নিরাময় হয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। একটুও বাড়িয়ে বলছি না, গত ৭ মাস ধরে প্রায় পাগলের মতো কেটেছে।”

আরও পড়ুন: ‘অভিনয়ে সুযোগ না পেয়ে অশ্লীলতার পথ বেছে নিল মধুমিতা’, নিন্দুকদের প্রতি বিস্ফোরক মধুমিতা

 

 

তিনি আরও লিখেছেন, “আমি বলব, আমার জীবনের সব থেকে খারাপ সময় গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হত। এদিক ওদিক ঘুরে বেড়াতেও সমস্যা হত। তবে সেই যন্ত্রণায় ইতি। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমার মা ভীষণ চিন্তা করছিলেন, আমি তাঁকে ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে মায়েরা মা-ই হয়। আর আমিও সবসময় আমার মতোই। আপনাদের জানাই, আমি ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা রইল।”

RELATED Articles