নুসরতের টক শো তে এসে মহিলাদের নিয়ে বিস্ফোরক অভিনেত্রী ঋতাভরী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার অভিনয় মুগ্ধ সকলেই। শুধুমাত্র অভিনয় না, তার হট সেক্সি ফিগারের জন্য দর্শকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে। বরাবরই অন্য নায়িকাদের থেকে আলাদা ভাবে নিজেকে চিনিয়ে দিয়েছেন তিনি।

বোল্ড লুকে নিজেকে দর্শকদের কাছে মেলে ধরতে সুপরিচিত অভিনেত্রী।এবার তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরেক সাহসী অভিনেত্রী নুসরত জাহানের টক শো ভালোবাসায় বোল্ড…ইশক উইথ নুসরত’ অনুষ্ঠানে।

এপিসোডের প্রথম অতিথি হিসেবে নিজের প্রেম নিয়ে একেবারে অকপট স্বীকারোক্তি রেখেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।নিজের ডেটিং এবং সেক্স লাইফ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Ishq (@ishq.fm)

প্রেমিকের সাথে একান্তে সময় কাটাতে গিয়ে বেজায় চাপে পড়তে হয় একবার অভিনেত্রীকে। ঠিক কি ঘটেছিল? অভিনেত্রীর কথায়‘আমরা দু’জনে, এক সঙ্গে। কেউ, কোত্থাও নেই। তখনই নাকে এল গন্ধটা। প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে!’, অকপটে জানালেন ঋতাভরী। এরপর যোগ করেন, ‘আমি তারপর ছ’মাস ডেটে যাওয়ার সাহস পাইনি’।

নুসরতের টক শো অনুষ্ঠানে হট রেড পোশাকে ধরা দেন অভিনেত্রী। যা দেখে অভিনেত্রী নুসরত জাহান তাকে লালপরী বলেন। কথায় কথায় একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেত্রী। তিনি বলেন ‘এক জন পুরুষের যদি অনেক সঙ্গিনী থাকে তা হলে সেই পুরুষ তারকা! কিন্তু যদি উলটোটা হয় অর্থাৎ, এক নারীর পাশে যদি একাধিক পুরুষকে দেখা যায়! সঙ্গে সঙ্গে তাঁকে বেশ্যা বলা হয়… আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles