টলিপাড়ার স্টাইল আর ফ্যাশন আইকন বলতেই প্রথমে মাথায় আসে অভিনেত্রী ঋতাভরীর নাম। তার প্রত্যেকটি পোস্ট রীতিমতো আগুন ধরায় সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরীর কোনও ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। একের পর এক বোল্ড ছবি দিয়ে নেট জনতার ঘুম কেড়েছে তিনি। কখনও বাঙালি মেয়ের অবতারে, আবার কখনও উষ্ণ অবতারে গোটা সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন ঋতাভরী।
View this post on Instagram
সম্প্রতি, ঋতাভরীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে তাঁকে তাঁর ছোট্ট বোনঝির সঙ্গে ‘টুম্পা সোনা’ গানে নাচতে দেখা গিয়েছে। খুদে সেই বোনঝিকে কোলে গানের তালে নাচছেন তিনি। আবার বোনঝি যখন কোনও সাড়াশব্দ করছে। তখন নিজে দু কলি গানও করেছেন তিনি। মাসি-বোনঝির এই মিষ্টি ভিডিওতে মজেছে দর্শক। বেশ সুন্দর সুন্দর কমেন্ট এসেছে সেই ভিডিওতে। ঋতাভরীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on Instagram
আরও পড়ুন- সিমলায় ঠাণ্ডার মধ্যেই অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন রাহুল ও প্রীতি, শেয়ার করলেন ছবি
প্রসঙ্গত, স্টার জলসার ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী” দিয়ে ঋতাভরীর অভিনয় জীবন শুরু। সেই সময় স্কুল পড়ুয়া ছিলেন তিনি। এরপর নানা ভিডিও, ফটোশুট ও মিউজিক ভিডিও-এর মধ্যে নিজের কেরিয়ারে পাকাপাকি জায়গা করে নেন অভিনেত্রী।
একদিকে শরীরচর্চা ও অন্যদিকে কড়া ডায়েটিং, এই নিয়ম মেনেই নিজেকে ফিট অ্যান্ড ফাইন করে রেখেছেন তিনি। ‘শেষ থেকে শুরু’ ছবিতে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়। গত বছর লকডাউনের আগেই মুক্তি পায় তার ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি”। এই ছবিতে চিরাচরিত নিয়ম ভেঙে একেবারে অন্যরকম এক চরিত্রে অভিনয় করে দর্শকের সাধুবাদ কুড়িয়েছেন ঋতাভরী।





