শ্রাবন্তী অতীত? রোশনের পিঠে হাত মনের বন্ধুর! জোর গুঞ্জন টলিপাড়ায়

১২ বছর চাকরি করেছেন জেট এয়ারওয়েজে। তবে সেই খাতিরে তিনি পরিচিতি পাননি। তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী হিসেবে। আর তবে থেকেই তিনি লাইম লাইটে।

কিন্তু বেশ কয়েক মাস যাবৎই শ্রাবন্তীর সঙ্গে তাঁর দাম্পত্য প্রশ্নের মুখে! উৎসুক বাঙালি জাতির কাছে এই খবর অনেকটা মুখরোচক খাবারের মতো। সিরিয়াস খবরের ভিড়ে এই ধরনের খবর একটু জানতে মন চায় বৈকি! আর তাই ঈগলের নজর রাখা শ্রাবন্তীর স্বামীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে! আর সেখানেই দেখা মিলল রোশনের নতুন বন্ধুর l

গতকাল অর্থাৎ শুক্রবার নিজের জিমখানা ‘কিক’-এর সামনে জনৈক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘ও আমার মনের বন্ধু।’ রোশনের এই বন্ধু অনম খান পেশায় মডেল। তবে মনের বন্ধুর সঙ্গে সম্পর্ক কতটা গভীর, তা অবশ্য প্রকাশ্যে খোলসা করেননি রোশন।

প্রসঙ্গত, কিছুদিন আগে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী। পারিবারিক জীবন নিয়ে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হয় নায়িকাকে। এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। রোশনের সঙ্গেও দাম্পত্য সমস্যা শুরু হওয়ার গুঞ্জন উঠতেই সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ ট্রোলিং শুরু করে। সম্ভবত তা বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন রোশনও বন্ধ করে দিয়েছেন। ট্রোলিং থেকে দূরে থাকতেই সচেতন ভাবেই হয়তো নিয়েছেন এই সিদ্ধান্ত।

 

আরও অন্যান্য খবর