অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন। দিল্লি থেকে বাংলায় ফিরে এলেন মুকুল রায় একেবারে পাকাপাকিভাবে! না এরকমটা ভাববেন না যে মুকুল রায় বিজেপি ছেড়ে আবার তৃণমূল এসেছেন। তিনি তা কোনদিনই করবেন না।বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবার পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিজের নাম তুলে ফেললেন। কয়েক বছর আগে দিল্লির ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেও বাংলার টানে এখন থেকে তিনি আবার বীজপুরের ভোটার।
এছাড়াও বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত দিল্লি থেকে কলকাতার ভোটারে পরিণত হয়েছেন। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের বাসন্তী দেবী কলেজে ভোট দেবেন।
এই ঘটনার ফলে বিজেপির একটি সুবিধা হয়েছে যে এই দু’জনকে বিজেপি এবার বাংলায় প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারবে। আর এই ঘটনা জানতে পেরেই কাঁপন ধরেছে তৃণমূলের। এই দু’জন বিজেপি নেতা বিশেষ করে মুকুল রায় যদি ভোটে দাঁড়ান তাহলে সংশ্লিষ্ট আসনগুলিতে তৃণমূলের হার অনিবার্য। সেই জন্যই চিন্তায় ঘুম উড়েছে শাসক দলের।





