“আমি নীলাঞ্জনাকে চিনিই না”, শ্লীলতাহানি বিতর্কে মুখ খুললেন রুদ্রনীল!

অভিনেতার রুদ্রনীল ঘোষ পড়েছেন বেজায় বিপাকে। একেতে বিজেপির হয়ে ভবানীপুর আসনে গো হারান হেরেছেন এই অভিনেতা। সেইসঙ্গে ভোটের ফলাফলের পরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না রুদ্রনীলের।‌ দিন দুয়েক আগে তার বিরুদ্ধে প্রাপ্য টাকা আত্মসাৎ এবং শ্লীলতাহানির অভিযোগে এনেছিলেন এক মহিলা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রুদ্রনীল স্বয়ং।

একটি সংবাদমাধ্যমের অডিও সাক্ষাৎকারে রুদ্রনীল জানালেন যে তিনি অভিযোগকারিণী এই নীলাঞ্জনা পান্ডেকে চিনতে পারছেন না। তারেক বান্ধবী সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন নীলাঞ্জনা আজ থেকে ১০ বছর আগের ঘটা একটি ঘটনা নিয়ে কথা বলছেন। স্বাভাবিকভাবেই তার মনে নেই তার প্রোডাকশন হাউসের ১০ বছর আগে কে কোন ভূমিকায় কাজ করেছিল। টাকা-পয়সা নিয়ে তার ছোট প্রোডাকশন হাউসের বিরুদ্ধে সাধারণত কোন অভিযোগ আজ পর্যন্ত শোনা যায়নি।

এছাড়াও রুদ্রনীল মনে করছেন যে যেহেতু তিনি রাজনীতিতে যোগ দিয়ে হেরে গিয়েছেন তাই তার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই নীলাঞ্জনা এই কাজ করেছেন। কারণ আজকে কেউ রাজ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলবেনা। কিন্তু যেহেতু তিনি রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়েছেন তাই তার বিরুদ্ধে মুখ খোলা এখন সোজা।

গোটা ঘটনায় তিনি রাজনীতির গন্ধ দেখতে পাচ্ছেন। শ্লীলতাহানির প্রসঙ্গও তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

RELATED Articles