সাধারণত বলা হয় “কুকুর (Dog) তোমাকে কামড়ালে তুমিও কি কুকুরকে কামড়াবে (bite) নাকি?” কিন্তু বাস্তবেও যে এরকম ঘটনা ঘটে তা জানা গেল অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) কাছ থেকে। তিনি একটি রিয়েলিটি শোতে (Reality show) নিজের মুখে জানিয়েছেন যে, কুকুর তাকে কামড়াতে আসলেও তিনি কুকুরকে কামড়ে দেন এবং তার ১৫ দিন পর কুকুরটি মারা যায়!
জি বাংলায় এই রিয়েলিটি শো অনুষ্ঠিত হতো যেখানে সঞ্চালক ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhyay)। এখানে তারকাদের বিভিন্ন গল্প শেয়ার করা হতো এবং সেই গল্প শেয়ার করতেন স্বয়ং তারকারাই। যেমন রীতা কয়রাল জানিয়েছিলেন কিভাবে তাকে বঞ্চিত করা হয়েছিল জাতীয় পুরস্কারে থেকে। সেরকমই এবার রুক্মিণীও নিজের জীবনের এক অজানা অথচ অবাক করা সত্যিকারের ঘটনা শেয়ার করে নিয়েছেন দর্শকদের মধ্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব (Dev)। তিনি প্রথম জানান যে, রুক্মিণী কুকুর কে কামড়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানান যে এরকম ঘটনা তার জীবনে ঘটেছে। তার এক পরিচিতর কুকুরকে তিনি কামড়ে দিয়েছিলেন এবং কুকুরটি ১৫ দিন পরে মারা গিয়েছিল। সেই শুনে হাসির রোল পড়ে অনুষ্ঠানের সেটে।
রুক্মিণী জানান যে, তার এক কাকুর বাড়িতে বক্সি নামে এক অ্যালসেশিয়ান এবং পাহাড়ি কুকুরের সংমিশ্রণ একটি কুকুর ছিল। তাকে দেখেই কুকুরটি চিৎকার করছিল। শেষে যখন তা উপর ঝাঁপিয়ে পড়ে বক্সি সেটা আদৌ আদর করতে না কামড়াতে তা রুক্মিণী অবশ্য বুঝতে পারেননি তার আগেই রুক্মিণী বক্সিকে কামড়ে দেন। রুক্মিণী অবশ্য ১০ থেকে ১২ টি ইনজেকশন নেন কিন্তু পরে জানা যায় যে বকসি মারা গিয়েছে! ছোট ঘটনা শুনে দৃশ্যত হতবাক শাশ্বত চট্টোপাধ্যায় এবং দেব পাশে বসে সমানে হেসে চলেছেন!
যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি এবং অনেকেই কমেন্ট করেছেন যে, একটি নিরীহ অবলা প্রাণী মৃত্যুর জন্য মৃত্যুর কথা এইভাবে গর্ব সহকারে জানিয়ে উচিত কাজ করেননি রুক্মিণী। অধিকাংশই দেবের সুস্থতা কামনা করেছেন কারণ যেহেতু দেব রুক্মিণীর বয়ফ্রেন্ড সেই কারণে দেবের ভবিষ্যতে এরকম কিছু হতে পারে তাই আগে থেকেই দেবকে সাবধান হতে বলেছেন সকলেই।





