সন্দেশ ঝিঙ্গানকে প্রায় সই করিয়েই নিয়েছিল এটিকে-মোহনবাগান। তবে এবার সবুজ-মেরুন দলের আগে দেশের এই সেরা ডিফেন্ডারকে নিতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। নতুন ইনভেস্টর পাওয়ায় আর্থিক দিক থেকে যথেষ্টই শক্তিশালী হয়ে উঠেছে লাল-হলুদ শিবির। রক্ষণে জোর বাড়াতে এবার সন্দেশের দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।
তবে সন্দেশকে পেতে গেলে অন্তত দুই কোটি টাকার মত খরচ করতে হতে পারে। জানা গিয়েছে, ইনভেস্টরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে। সন্দেশের এজেন্টের সাথে কথাও বলেছেন লাল-হলুদ কর্তারা, এমনটাই খবর রয়েছে। সন্দেশকে নেওয়ার জন্য লড়াই শুধু এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গপ্লের মধ্যেই নেই দৌঁড়ে রয়েছে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি।
মুম্বই সিটি এফসি প্রস্তাব রাখলেও পরে পিছিয়ে যায়। আর্থিক চুক্তি সহ কিছু ব্যক্তিগত ইস্যু নিয়ে এটিকে-মোহনবাগান এখনও আলোচনায় রয়েছে সন্দেশের এজেন্টের সাথে। তবে তারা হাল ছাড়লেও লড়াই করেই সন্দেশকে ছিনিয়ে নিতে মরিয়া লাল-হলুদ শিবির।





