ফের সম্পর্ক ভাঙনের গুঞ্জন টলিউডে, দীর্ঘদিনের সংসার ভাঙছে দেবলীনা-তথাগতর, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি

টলিউডে একদিকে যেমন নতুন সম্পর্ক জুড়ছে, তেমনই আবার অন্যদিকে একের পর এক সম্পর্ক ভাঙছেও। নিখিল ও নুসরতের সম্পর্ক শেষ হয়েছে। আবার অনুপম রায় ও পিয়া রায়ও তাদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। আর এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন ভাঙছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের।

তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি তথাগত বা দেবলীনা কেউই। দেবলীনা স্পষ্ট জানান, “ব্যক্তিগত জীবন ব্যাক্তিগত রাখতেই পছন্দ করি। এই ব্যাপারে কিছু বলার নেই”।

তবে তথাগতর গলায় উঠে এল একটু আলাদা সুর। ঝামেলার কিছুটা আভাসও যেন তিনি দিয়ে গেলেন। সংবাদমাধ্যমকে জানালেন, “এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি”। তথাগত এও জানান যে আপাতত তিনি নিজের মা-বাবাকে আগলে রাখছে ন। আবার অন্য আরেকটি সংবাদমাধ্যমকে তথাগত জানান, “সম্পর্ক খুবই জটিল। কন্যাকুমারী, দেবলীনা, কারও সঙ্গেই সম্পর্ক কাজ করেনি”।

কিন্তু কী কারণে এই ভাঙন?

কানাঘুষো শোনা যাচ্ছে যে দেবলীনা ও তথাগতর সম্পর্কের মাঝে এসে পড়েছেন তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি হলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে যে বিবৃতি ও তথাগত নাকি ‘লিভ ইন’ সম্পর্কে রয়েছেন। তবে এর আগে বিবৃতির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তথাগত অবশ্য বলেছিলেন যে বিবৃতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক হলে দেবলীনা আগে জানতে পারবেন।

বলে রাখি, তথাগতর পরিচালনায় মুক্তি পায় ‘ভটভটি’ ছবিটি। এই ছবিতে দেবলীনা ছাড়াও অভিনয় করেছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়। সেখান থেকেই তথাগত ও বিবৃতির ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়।

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা-তথাগত। তাঁদের জুটি বরাবরই ছিল সকলের প্রিয়। একসাথে বেশ কয়েকটি পোষ্যকে নিয়েই ছিল ভরা সংসার। একে-অপরের প্রতি টান-ভালোবাসা একসময় ছিল আলোচনার বিষয়। কিন্তু হঠাৎ তাদের সেই সম্পর্কেই ছেদ পড়ায় বেশ হতবাক তাদের অনুরাগীরা।

RELATED Articles