এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা! কে হল বেঙ্গল টপার? রইল বড়সড় রদ বদল

আবার একবার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে স্টার জলসার এই ধারাবাহিকটি। এই সপ্তাহের অনুরাগের ছোঁয়া পেয়েছে ৯.০। শুরু প্রথম থেকেই সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দের দর্শকের কাছে। তবে বর্তমানে এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল তাদের দুই মেয়ে সোনা এবং রুপা। তাদেরকে নিয়ে গল্প যত এগোচ্ছে ততই দিনে দিনে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অনুরাগের ছোঁয়ার।

এরপরেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি। শুরুর প্রথমেই অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। শুরু থেকেই টিআরপি তালিকা আর প্রথম ৫ এ জায়গা করে রেখেছে এটি। এখন প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকার দ্বিতীয় স্থান দখল করছে জগদ্ধাত্রী আর এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর হলো ৮.৩।

এরপরেই রয়েছে জি বাংলার আরও একটি ধারাবাহিক নিম ফুলের মধু। এটিও টিভির পর্দায় শুরু হয়েছে বেশিদিন হয়নি কিন্তু শুরুর সাথে সাথে দর্শকমহলে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। দর্শকরা নিজেদের বাস্তব জীবনের সঙ্গে এই ধারাবাহিকের গল্পের অনেক মিল পান যার জন্যই হয়তো এই ধারাবাহিককে এত বেশি জনপ্রিয়তা দিয়েছে এই সপ্তাহে এই ধারাবাহিক তৃতীয় স্থান দখল করে নাম্বার পেয়েছে ৭.৮।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার আধ্যাত্মিক ধারাবাহিক গৌরী এলো তার প্রাপ্ত নম্বর ৭.৭। এখানেও গৌরী এবং ঈশানের জুটি অত্যন্ত পছন্দ করে দর্শক।এর পরে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার আরও একটি ধারাবাহিক খেলনা বাড়ি যার প্রাপ্ত নম্বর ৭.৫।

৩০শে মার্চ ২০২৩
( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )
১ম •• অনুরাগের ছোঁয়া (৯.০)
২য় •• জগদ্ধাত্রী (৮.৩)
৩য় •• নিম ফুলের মধু (৭.৮)
৪র্থ •• গৌরী এলো (৭.৭)
৫ম •• খেলনা বাড়ি (৭.৫)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles