নতুন গান বেধেছেন বাংলা রকের ‘রকস্টার’ রূপম ইসলাম। তবে সেই গান সাধারণ গানের মতো তিন বা চার মিনিটের নয়। এই গান হবে মাত্র ১ মিনিটের। এক্সক্লুসিভলি এই মিউজিক ভিডিও বানানো হয়েছে মূলত রিলসের জন্যই।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী রূপম ইসলাম। নেট মাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রিলস ভিডিওর জন্য এই গানের সময় নির্ধারণ করা হয়েছে এক মিনিট। ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করে সেই কথা জানিয়েছেন রূপম।
তবে এই মিউজিক ভিডিও প্রকাশ পাবে রূপম ইসলামের ইনস্টাগ্রাম প্রোফাইলে। পরবর্তীতে অন্য কোনও প্ল্যাটফর্মে সেই গান প্রকাশ পাবে কিনা সেই সম্পর্কে কিছু বলেননি সংগীত শিল্পী। কিন্তু নতুন গান আসছে জেনে উচ্ছাসিত রূপম প্রেমীরা।
View this post on Instagram
এই বছর রূপম ইসলাম একক ১০ বছর পূর্ণ হওয়ায়, রূপম প্রেমীরা সারা বছর ধরে পালন করবে। ইতিমধ্যেই ৩০০ জন সদস্য নিয়ে অনলাইন একক ক্লাব শুরু হতে চলেছে। এছাড়া, ভবিষ্যতের আরও পরিকল্পনা নেওয়া যা ক্রমশ প্রকাশ্য।





