আর মাত্র দুদিন পর স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে দেশবাসী। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এ বছর ডাক দিয়েছিলেন ‘হর ঘর তেরাঙা ‘। দেশবাসী সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের ভারতীয় প্রতিটি ডাকঘরে জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।
জানা যাচ্ছে ডাকঘর থেকে মাত্র ১০ দিনের মধ্যে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। ডাক ঘর ও অনলাইন মারফত এই পরিমাণ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।’
তবে পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে অর্ডার করে বাড়িতে বসে জাতীয় পতাকা পেতে পারেন। অনলাইনে এখনো পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার পতাকা বিক্রি হয়েছে পতাকার বিক্রির পাশাপাশি ৪ লক্ষ ২০ হাজার ডাক কর্মী দেশ জুড়ে চালাচ্ছে এই কর্মসূচি প্রচার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী দেশবাসীর প্রত্যেকটি বাড়ি দোকান অফিস সব জায়গায় আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছেন। তবে এই বিপুল পরিমাণ জাতীয় পতাকার বিক্রি করে খুশি ব্যবসায়ীরাও।





