‘মানুষের মাথায় তো গোবর পোরা, তাই কেউ বোঝেনি আমার পোস্ট’, কেকে-র মৃত্যুতে তাঁকে নিয়ে বিতর্ক উঠতেই সাফাই রূপঙ্করের

গতকাল, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কেকে-কে নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেছিলেন রূপঙ্কর বাগচি। প্রশ্ন তুলেছেন, ‘Who is KK’? এদিন রাতেই কলকাতার নজরুল মঞ্চে শো করার করার পর আকস্মিক মৃত্যু হয় কেকে’র। তাঁর এই অকাল প্রয়াণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রূপঙ্কর।

গতকাল নিজের ভিডিওতে রূপঙ্কর বলেছিলেন কেকে’র অনুষ্ঠান নিয়ে কলকাতাবাসী বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। এর বিরোধিতা করে তিনি বলেন, “কেকে-র থেকেও আমরা সবাই ভালো গান গাই”।

কেকে’র মৃত্যুর ঘটনার পর সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় রূপঙ্করের সঙ্গে। তিনি ফোনে সংবাদমাধ্যমকে জানান যে “মানুষের মাথায় গোবর পোরা”। আর সেই কারণেই নাকি কেউ তাঁর আসল বক্তব্য বুঝতে পারে নি।

তিনি প্রশ্ন তুলেছিলেন যে বাঙালিরা বাঙালি শিল্পীদের নিয়ে কেন মাতামাতি করেন না? বাংলার শিল্পীরা কেকে’র চেয়ে অনেক ভালো গায়ক বলে দাবী করেন তিনি। তাঁর কথায়, “আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যে কোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো”।

রূপঙ্করের দাবী করে বলে যে কেকে’র বিরুদ্ধে কোনও কথা বলতে চাননি তিনি। তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবী তাঁর। রূপঙ্করের কথায়, কেকে’র প্রতি রাগ থেকে নয়, বরং বাংলা গানের পাশে দাঁড়ানোর ডাক দিয়েই তিনি সেই পোস্ট করেছিলেন।

রূপঙ্করের বক্তব্য, “বাংলার যে কোনও জিনিসের প্রতি একই উন্মাদনা থাকুক বাঙালির। সেটা বাংলা গান, ছবি, আঁকা, সংস্কৃতি— যা খুশি হতে পারে। অন্য ভাষাভাষীদের নিজের ভাষার প্রতি সেই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে”।

RELATED Articles

Leave a Comment