এবার আর্থিক প্রতারণার অভিযোগে তাঁকেই গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। মুম্বইয়ের ওমকার রিয়্যালিটি গ্রুপের আর্থিক প্রতারণার ঘটনার সঙ্গে সচীনের যোগ থাকার জন্যই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর। রবিবার তাঁকে গ্রেফতার করার পরই নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।
বর্তমানে জেএমজে (JMJ) গ্রুপের হয়ে প্রচারের কাজ করেছিলেন সচীন। ইডি সেই গ্রুপের আর্থিক লেনদেনে কারচুপি এবং প্রতারণার সন্দেহে সচীনকে গ্রেফতার করেছে। ওমকার রিয়্যালিটি গ্রুপের ক্ষেত্রেও একই ঘটনা। সোমবার তাঁকে মুম্বইয়ের প্রিভেনশন অফ মানি লন্ডারিং কোর্ট (PMLA)-এ তোলার কথা ছিল। পাঁচদিন ধরে টানা ইডি জেএমজে সংস্থা এবং সচিনের বাড়িতে লাগাতার তল্লাশি চালিয়েছে। তার পরেই সচিনকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত সংস্থা হসপিটালিটি, কনস্ট্রাকশন, পানীয় কারখানা ও পান মশলা তৈরির কাজের সঙ্গে যুক্ত।





