সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ফের শুরু হয়েছে যেন এক নাটকীয় অধ্যায়। কোনটা আদতে ঠিক, কোনটা ভুল, সবই যেন কেমন গুলিয়ে যাচ্ছে। সন্দেশখালি কাণ্ড কী বুমেরাং হয়ে ফিরছে বিজেপি কপালে? কারণে একের পর এক যে সমস্ত কথা উঠে আসছে সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ড নিয়ে, তাতে যে গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে, তা বলাই বাহুল্য।
সন্দেশখালিরই (Sandeshkhali) এক মহিলা এবার সংবাদমাধ্যমের সামনে এক বিস্ফোরক দাবী করলেন। তাঁর কথায়, তাদের ভুল বুঝিয়ে ধ’র্ষ’ণে’র অভিযোগপত্রে সই করানো হয়েছিল। পুরোটাই ভুল বোঝানো হয়েছে তাদের, এমনটাই দাবী করেন ওই মহিলা। ধ’র্ষ’ণে’র অভিযোগকে মিথ্যে বলে দাবী করেন তিনি।
ওই মহিলার কথায়, তিনি অভিযোগ করেছিলেন যে রান্না করে টাকা পান নি। তিনি জানান, “একটা সাদা কাগজ দেওয়া হয়েছিল। সেখানে সই করতে বলা হয়েছিল। সেই মতো সই করা হয়েছিল। আমাদের অভিযোগ তো অন্য ছিল। কিন্তু পরে জানতে পারি চার পাঁচজনের নামে কেস করেছেন যে আমাদের মধ্য়রাতে এসে রেপ করত। গালিগালাজ দিত। রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যেত। কিন্তু আমাদের মধ্য়ে সেটা কোনও কিছুই হয়নি। কোনও ঘটনা হয়নি”।
সন্দেশখালিতে (Sandeshkhali) যে আদতে কী হয়েছে, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। সম্প্রতি একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে। তাতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দাবী করতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে (Sandeshkhali) কোনও ধ’র্ষ’ণে’র ঘটনা ঘটে নি। সবটাই সাজানো। এমনকি, ওই নেতা এও বলেছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়েছিলেন এই পরিকল্পনার জন্য।
আর এবার এই মহিলা দাবী করলেন যে তাদের মিথ্যে বুঝিয়ে ধ’র্ষ’ণে’র অভিযোগপত্রে সই করানো হয়েছিল। কে সত্যি বলছেন, কে মিথ্যে তা যেন সব ওলটপালট হয়ে গিয়েছে। নানান সভা থেকে এই স্টিং অপারেশনের ভিডিও নিয়ে বিজেপিকে তুলোধোনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপিও এই স্টিং অপারেশনের ভিডিও নিয়ে সিবিআই তদন্ত চেয়েছে। আর এরই মধ্যে এবার সামনে এল এই মহিলার বক্তব্যও। এবার দেখা সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে মোড় ফের কোনদিকে ঘোরে!





