নতুন ছবি মুক্তি পেতেই ফের মর’ণরোগে আ’ক্রান্ত সঞ্জয় দত্ত? দেশে সম্ভব নয়, তড়িঘড়ি ক্যা*ন্সারের চিকিৎসা করাতে ছুটলেন বিদেশে! এখন কেমন আছেন অভিনেতা?

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর নতুন ছবি ‘আখরি সাওয়াল’ সম্প্রতি মুক্তি পেয়েছে। ৬৬ বছর বয়সেও তিনি সমান জনপ্রিয় দর্শকদের কাছে। তবে কয়েক বছর আগে তাঁর জীবনে নেমে এসেছিল বড় ধাক্কা। ২০২০ সালে অভিনেতার ফুসফুসে স্টেজ-৪ ক্যানসার ধরা পড়ে, যা নিয়ে সেই সময় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল অনুরাগীদের মধ্যে।

সেই সময় হঠাৎ শ্বাসকষ্ট এবং ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। পরে চিকিৎসকদের পরামর্শে মুম্বইয়ের একটি হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। দীর্ঘ এবং কঠিন চিকিৎসার পর একই বছরের অক্টোবর মাসেই ক্যানসারমুক্ত হওয়ার খবর দেন সঞ্জয় দত্ত, যা স্বস্তি এনে দেয় তাঁর পরিবার ও ভক্তদের মধ্যে।

জানা গিয়েছে, চিকিৎসার প্রয়োজনে ২০২০ সালের আগস্টে আমেরিকার পাঁচ বছরের মেডিকেল ভিসা পান অভিনেতা। নিউ ইয়র্কের বিখ্যাত Memorial Sloan Kettering Cancer Center-এ দ্বিতীয়বার চিকিৎসকদের মতামত নেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। উল্লেখযোগ্য বিষয় হল, বহু বছর আগে অভিনেতার মা নার্গিসের চিকিৎসাও এই হাসপাতালেই হয়েছিল।

ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আমেরিকায় যান সঞ্জয় দত্ত। সম্প্রতি আবারও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলে খবর। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে তাঁর ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে রয়েছেন। এবার নিউ ইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে জোড়া চমক! অভিনেতাদের তালিকায় নতুন নাম, শাশ্বত চট্টোপাধ্যায় ও রাহুল দেব বোস! কোন চরিত্রে দেখা যাবে দু’ই জনপ্রিয় টলি তারকাকে?

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সঞ্জয় দত্ত এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং এটি শুধুই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। গত কয়েক বছর ধরেই তিনি নির্দিষ্ট সময় অন্তর আমেরিকায় গিয়ে চেক-আপ করান। এবারও সেই একই কারণে তাঁর এই সফর বলে জানা গিয়েছে। কাজের ব্যস্ততার মধ্যেও নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখছেন অভিনেতা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর