‘তোমাকে মুসলিম বলতে লজ্জা হয়’, কেদারনাথ দর্শনে গিয়ে কট্টরপন্থীদের কটাক্ষের মুখে সারা আলি খান

সোশ্যাল মিডিয়ায় এখন নানান তারকাকে ব্যক্তিগত আক্রমণ করা যেন ট্রেন্ডে দাঁড়িয়ে গিয়েছে। নানান ছোটোখাটো ঘটনাতেও তাদের ট্রোল করতে কসুর করেন না নেটবাসীরা। ধর্ম-বর্ণ-জাতের দোহাই দিয়ে অশালীন মন্তব্য করা হয়। অনেক সময় তন কটাক্ষের মাত্রা ছাড়িয়ে যায়। খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এবার কট্টরপন্থীদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী সারা আলি খান।

বন্ধু তথা অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে তিনি গিয়েছিলেন কেদারনাথ দর্শনে। সেখানে গিয়ে পুজো দেন। সেখানকার নানান ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস, বিপত্তি এখানেই। তাঁর এই ছবি দেখেই চটেছে কট্টরপন্থীরা। সারার এই ‘ইসলামবিরোধী’ কাজকর্ম একেবারেই মেনে নিতে পারছেন না তারা। সোশ্যাল মিডিয়ায় সারাকে অত্যন্ত খারাপভাবে আক্রমণ করা হয়।

অনেকে তাঁর এই ছবিতে লিখেছেন, “ইসলামের পথে হাঁটতে শিখুন”। কেদারনাথে সারার ছবি দেখে অনেকে আবার হিন্দু ধর্মকে কটাক্ষ করে লেখেন, “পাগল লোকগুলো পাথরের পুজো করে”। নেটিজেনদের একাংশ আবার এমনও প্রশ্ন তুলেছেন যে সারা আদৌ মুসলিম কিনা।

‘তোমাকে মুসলিম বলতে লজ্জা হয়’, কেদারনাথ দর্শনে গিয়ে কট্টরপন্থীদের কটাক্ষের মুখে সারা আলি খান

তবে এই প্রথমবার নয়। এর আগেও কেদারনাথ গিয়েছেন সারা। বেনারসে গিয়েও মহাদেবের পুজো দিয়েছেন। আবার কখনও বা তাঁকে দেখা গিয়েছে সিদ্ধি বিনায়ক তো কখনও কামাখ্যা মন্দিরে। সারার এই মনোভাবকে নেটদুনিয়ার একাংশ বেশ প্রশংসাও করেছিল। ঠিক তেমনই এবার নেটিজেনদের কটাক্ষও হজম করতে হয়েছে অভিনেত্রীকে। মুসলিম হয়ে তিনি কেন নানান মন্দিরে যাবেন? বারবার প্রশ্ন তুলেছেন কট্টরপন্থীরা।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সারা। সেই নিয়েও তাঁকে অশালীন মন্তব্য শুনতে হয়েছে। টুইটারে সারার শুভেচ্ছা জানানোর পরই তাঁকে ট্রোল করা শুরু হয়ে যায়।

সেই প্রসঙ্গে কেউ লিখেছিলেন, “আর কোনও এনসিবি হানা হবে না, এবার তুমি নিরাপদ”। আবার অনেকে লেখেন, “সারা আলি খান নিজেকে সেফ করে নিলেন”। সারা অবশ্য এসবে কান দিতে মোটেই রাজি নন। তিনি যে বেশ খোশমেজাজেই রয়েছেন, তা বেশ স্পষ্ট।

আরও অন্যান্য খবর