যাহ বাবা! সকলের সামনে মিঠাইকে পাগল বললেন সুদীপা চ্যাটার্জী! মিঠাই হয়ে গেল বোবা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আমাদের সৌমিতৃষা কুন্ডু। সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের ফ্যান ফলোয়িং দেখার মত।

সেইসঙ্গে আরেকটি শো জি বাংলার অন্যতম জনপ্রিয় তা হল রান্নাঘর। বছরের পর বছর ধরে নিজের সঞ্চালনার জাদুতে দর্শকদের মাত করে রেখেছেন সুদীপা চ্যাটার্জী। সেইসঙ্গে ছেলে বর সামলে খুলেছেন নিজের একটি রেস্টুরেন্টে এবং সম্প্রতি একটি বুটিক খুলেছেন যেখানে শাড়ি ও গয়নার নতুন সম্ভার নিয়ে এসেছেন তিনি।

এবার এই দুজনকে দেখা গেল একসঙ্গে। সম্প্রতি মিঠাই কে দেখা যাবে জি বাংলা রান্নাঘরের পর্দায় যেখানে তিনি রান্না করবেন সুস্বাদু কোন একটি পদ। তার জন্য সে লাল রঙের শাড়ি পরে জমকালো গয়না পরে সেজে এসেছে সেটে।

সুদীপা পরেছেন লাল পাড় সাদা শাড়ি এবং লাল রংয়ের ব্লাউজ। দুজনে মিলে একটি রিল ভিডিও করেছেন যেখানে সুদীপাকে দেখা যাচ্ছে মিঠাই কে পাগল বলে দিতে। আর মিঠাই সেই শুনে থতমত খেয়ে গেছে।

গোটা ভিডিওটাই যে মজার ছলে করা এ কথা বোঝাই যাচ্ছে দেখে।আমাদের মিঠাই রানী যে রিল ভিডিও করতে অত্যন্ত ভালোবাসেন সে কথা এতদিনে সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে যারা যারা মিঠাই কে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন। তার এই নতুন রিল ভিডিও পছন্দ করছেন সকলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর