পেশাগত ভাবে খুব একটা পরিচিত না হলেও শচীন তেন্ডুলকার’র মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত সারা তেন্ডুলকার। শচীন-অঞ্জলি কন্যা সারা ১৯৯৭ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ইতিমধ্যেই গ্ল্যামারাস অবতার দিয়ে এখন দাগ কেটে গিয়েছে নেটিজেনদের। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা দেবে সারা।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফলোয়ার তাঁর। সম্প্রতি এক ফলোয়ার তাঁকে ইনস্টাগ্রামে আপত্তিকর মেসেজ করেন। সেটির স্ক্রিনশট নিয়ে ইনস্টা স্টোরিতে দিয়ে সারা। ওই ব্যক্তি সারাকে মেসেজে বলেন, ‘বাবার টাকা নষ্ট করছে।’ তবে ছেড়ে কথা বলেনি শচীন কন্যা। তিনিও লিখেছেন, ‘উমম… কফিতে কোনও টাকা খরচ করার মানে সেটা ভালো জায়গায় খরচ করা, নষ্ট করা নয়।’
সারাকে ইনস্টাগ্রামে ফলো করেন ২.১ মিলিয়ন মানুষ। যথেষ্ট জনপ্রিয় সে। দুই, তিনটে মডেলিং করেছে সারা। কিছু বিজ্ঞাপনে কাজও করেছেন। বর্তমানে ডাক্তারি পড়লেও বোঝা যাচ্ছে সারার ন্যাক গ্ল্যামার ওয়ার্ল্ডেই।
তবে এটাই প্রথমবার নয়, সারা এর আগেও আপত্তিকর বার্তা পেয়েছেন। এর আগে কফি পানের ভিডিও নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!