সুশান্তের মৃত্যুতদন্তকেও তাঁর মত শ্বাসরোধ করে হত্যা করা হল, বিষ্ফোরক শেখর সুমন!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্ত নিয়ে কঙ্গনা রানাওয়াত এর সঙ্গে আরেকজন বলিউড সেলিব্রিটি উঠেপড়ে লেগেছিলেন। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা শেখর সুমন। তিনি বিহারে গিয়ে তেজস্বী যাদব এর সঙ্গে দেখা পর্যন্ত করেছিলেন গোটা বিষয়টি তদন্ত যাতে ঠিকঠাক হয় এইজন্য।

তবে কিছুদিন আগেই এইমসের বিশেষজ্ঞদের টিমের পক্ষ যে তথ্য সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে তা থেকে জানা গিয়েছে যে এটি আত্মহত্যা, কোনভাবেই খুন নয় গোটা বিষয়টি নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল তা ধীরে ধীরে ধামাচাপা পড়ে গিয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে নিজের অবিশ্বাস আর ক্ষোভ প্রকাশ করতে পিছপা হলেন না অভিনেতা শেখর সুমন।

গত ২৯ সেপ্টেম্বর সিবিআই-কে জমা দেওয়া রিপোর্টে সুশান্ত মামলায় খুনের তত্ত্বকে নাকচ করে দিয়েছে ডক্টর গুপ্তার নেতৃত্বে তৈরি এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্যানেল।এই রকমটা বলেছে সংবাদমাধ্যম তবে সিবিআই অথবা এইমস এখনো পর্যন্ত এই নিয়ে কোনোরকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শেখর সুমন সোশ্যাল মিডিয়ার ওয়ালে লেখেন, সুশান্ত সিং রাজপুত এর মতই এই তদন্তকেও শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হল! আপাতত গোটা তদন্তের অভিমুখ এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং ন্যায় বিচারের স্বপ্ন এখন অতীত। তিনি লিখেছেন- “অ্যায়সে হি ফিক্স কিয়া?”

https://twitter.com/shekharsuman7/status/1314847633014288384?s=20

তিনি এও লিখেছেন যে এরকমটা যে হবে তিনি আগে থেকেই জানতেন। দেশ জুড়ে মানুষ অভিনেতার ন্যায় বিচারের দাবিতে লড়াই করেছিলেন, কিন্তু কিছু ফাঁক ফোকরের সুযোগ নিয়ে এক শ্রেণীর মিডিয়া সম্পূর্ণ ফায়দা লুটতে শুরু করে। অন্যদিকে রিয়া চক্রবর্তী, দীপেশ, স্যামুয়েলও জামিন পেয়ে গিয়েছেন। সিবিআই এবং এইমস রিপোর্টে কোনো অসঙ্গতি কারো চোখে পড়ল না। ফলে এবার থেমে যাওয়ার সময় এসেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন এইমসের প্যানেল রিপোর্টে অসঙ্গতি থাকতে বাধ্য। এইমসের এই বিশেষ প্যানেল এর প্রধান ডক্টর সুধীর গুপ্ত তাকে নিজে ফোন করে বলেছিলেন তিনি ২০০% নিশ্চিত যে সুশান্তকে খুন করা হয়েছে। তাঁর আফশোস তিনি ফোন কল রেকর্ড করে রাখার কথা মাথায় আনেননি। ইতিমধ্যেই রিপোর্টে অসঙ্গতি দাবি করে সিবিআই ডিরেক্টরকে চিঠিও লিখেছেন আইনজীবী। তবে তিনি এখনও সত্য উদঘাটনের আশা রাখেন। যদি তা না হয় তবে আবার আদালতের দ্বারস্থ হবে সুশান্তের পরিবার বলে জানা গিয়েছে বিকাশ সিং এর তরফে।

RELATED Articles