আমাদের বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা। তিনি নিজের অভিনয়ের জন্য বেশ পরিচিত। সালমান খানের দাবাং সিনেমার সালমানের বিপরীতে অভিনয় করে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন। এরপরে শাহিদ কাপুর থেকে সাইফ আলি খান একের পর এক নায়কের সঙ্গে তিনি অভিনয় করে গেছেন। বর্তমানে তাকে পর্দায় একটু কম দেখা যায় ঠিকই তবে তার জনপ্রিয়তা যে আকাশছোঁয়া একথা বলাই বাহুল্য।
তবে আপনি কি জানেন শত্রুঘন সিনহা বলে দিয়েছেন যে তিনি তার মেয়েকে কোনরকম সম্পত্তি দেবেন না? হ্যাঁ ঠিক এরকমটাই ঘটেছে দু’বছর আগে। দু বছর আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তার সম্পত্তির কানাকড়িও তিনি সোনাক্ষীকে দেবেন না। এই মুহূর্তে তার 193 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার মৃত্যুর পর তার সম্পত্তি তার দুই ছেলের মধ্যে ভাগ হয়ে যাবে। সোনাক্ষী কিছু পাবেন না।

কিন্তু হঠাৎ এই রকম সিদ্ধান্ত কেন? তার কারণ হলো, শত্রুঘ্ন সিনহা দাবি করেছেন যে তার মেয়ে সোনাক্ষী নিজের গুণে যে পয়সা উপার্জন করেছে এতদিনে তাতে তার সারা জীবন চলে যাবে। সোনাক্ষীকে কারোর উপর নির্ভরশীল হতে হবে না। তাই নিজের মেয়েকে বঞ্চিত করে তিনি নিজের ছেলেদেরকে নিজের সম্পত্তি ভাগ করে দিয়ে যাবেন। সোনাক্ষী কিছুই পাবেন না।





