প্রেগনেন্ট শেহনাজ গিল!দেখা গেল বেবি বাম্প, পাঞ্জাবি গায়কের সঙ্গে নতুন সম্পর্ক নিয়ে তোলপাড় বলিউড

মাত্র ৪০ বছর বয়সেই বলিউডে ইন্দ্রপতন ঘটেছে।হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার।গত ২রা সেপ্টেম্বর ঘুমের মধ্যেই তারার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।

তবে অভিনেতার মা শেহনাজকে কন্যার মতোই দেখেন, ভালোবাসেন, পাশে থেকেছেন।এমনকি তিনি নিজেও চান ফের ক্যামেরার সামনে ফিরুক শেহনাজ।

এই পরিস্থিতিতে গত শনিবার মুক্তি পেল তার অভিনীত সিনেমা হসলা রাখ সিনেমার পোস্টার।আজই ছবির ট্রেলার মুক্তি পায়।সিদ্ধার্থের মৃত্যুর আগেই এই সিনেমার জন্য শুটিং করছিলেন তিনি। তারপর বেশ কিছুদিন বিরতি নেন। মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী।

তবে সবকিছু দূরে সরিয়ে নিজের কাজে ফিরছেন তিনি।সিনেমার গল্প নিয়ে বেশ চমক থাকছে। দিলজিতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শেহনাজকে।ট্রেলারে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শেহনাজ। কিন্তু সন্তান জন্ম দেওয়ার আগেই দিলজিতের সাথে ডিভোর্স করার সিদ্ধান্ত নেন শেহনাজ। আর বাচ্চার সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে দিলজিতের উপর৷ সেই বাচ্চা সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যান তিনি, তারই মাঝে অন্য নারীর প্রতি মন মজে তার। সবে প্রেম জমে উঠছে এই সময়ই ফের স্বামীর জীবনে এন্ট্রি নেন শেহনাজ।স্বাভাবিকভাবে কাজে ফেরায় খুশি অনুরাগীরা। এখন সকলেই সিনেমা মুক্তির অপেক্ষায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles