বিজেপির হয়ে প্রচারে বেরিয়ে বিড়ম্বনার মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ‘আমি মমতাকেই ভোট দেব’, সরাসরি জানালেন ভবানীপুরের বাসিন্দা

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। আজ সেশ রবিবাসরীয় প্রচার। এদিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভবানীপুরে প্রচারে ঝান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। কিন্তু সেখানে গিয়ে বেশ বিড়ম্বনার মধ্যে পড়তে হল তাঁকে।

প্রচারে বেরিয়ে চমক দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের কাছেই বিজেপির জন্য ভোট চাইলেন সুভাষবাবু। তখন তারা হেসে উঠলেন। আবার সাধারণ জনগণের কাছে ভোট চাইতেই তাদের মধ্যে এক ব্যক্তি সরাসরি জানান যে তিনি বিজেপিকে ভোট দেবেন না। এর জেরে বেশ অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে।

স্থানীয় সূত্রের খবর, আজ, রবিবার ভবানীপুরে প্রচারে বেরিয়ে এক ব্যক্তির হাতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লিফলেট দেন সুভাষ সরকার। কিন্তু ওই ব্যক্তি সেই লিফলেট নিতে অস্বীকার করেন। তিনি সরাসরি জানিয়ে দেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন আর তাঁকেই ভোট দেবেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে দেখে সেখান থেকে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী।

আর পড়ুন- মমতায় পাড়ায় প্রচারে এবার পুলিশি বাধা সিপিএমকে, পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কিতে জড়ান বামপ্রার্থী, আহত ১

ভোটের প্রচারে চমক দিতে গিয়ে নিজেই একরকম চমক পেলেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, ডঃ সুভাষ সরকার অই ব্যক্তিকে লিফলেট দিতে গেলে হাত সরিয়ে নেন তিনি। সঙ্গে সঙ্গে বলেন, “আমি লিফলেট নেবো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। তাই ওনাকেই ভোট দেবো। বিজেপিকে ভোট দেবো না”।‌

সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তির নাম শ্যামল মল্লিক। বয়স ৬৫ বছর। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বলরাম বসু সেকেন্ড লেনে থাকেন তিনি। চাকরি করতেন একটি বেসরকারি কোম্পানিতে। তবে এখন অবসর জীবন কাটান। সংবাদমাধ্যমে শ্যামলবাবু বলেন, “‌আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ ভক্ত। তাই মমতাকেই ভোট দেব। সে কথাই আমি মন্ত্রীকে জানিয়ে দিয়েছি”।

আরও অন্যান্য খবর