লকডাউনে বন্দি গোটা দেশ। লকডাউনের সময়সীমা বাড়ল ৩০শে এপ্রিল পর্যন্ত। সেলিব্রেটিরা কী করছেন এখন? কেউ বাসন মাজছেন, কেউ কেক বেক করছেন। বি- টাউনের সেলিব্রেটি শার্লিন কী করছেন এই লকডাউনে?
বলিউডের এই লাস্যময়ী এখন মন দিয়েছেন যোগব্যায়ামে। শরীরকে ফিট রাখতে যোগব্যায়াম অবশ্যই দরকার। তবে সেই ব্যায়াম যদি করেন বি-টাউন সুন্দরী শার্লিন চোপড়া তবে তা নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে সকলের কাছে। শার্লিন সোশ্যাল মিডিয়া কুইন এবং শার্লিন কোনোকিছুই খুব সাধারণভাবে করেন না। সাধারণ ভাবে কিছু করতে তিনি মোটেই অভ্যস্ত নন। তাঁর প্রায় প্রত্যেকটি পোস্ট নিয়েই শুরু হয় বিতর্ক।
এখন নিজেকে করোনা ভাইরাস আতঙ্কে ঘরবন্দি করে রাখলেও শরীরকে ফিট রাখতে নিয়মিত যোগব্যায়াম করে চলেছেন শার্লিন। আর সেই ছবি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের অন্তর্বাসে যোগব্যায়াম করতে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তার এই মোহময়ী ফোটো। লাইকের বন্যা বয়ে গিয়েছে সেই ফোটোতে।
https://www.instagram.com/p/B-jXQeJBI_o/
এই ফোটো দেখে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে তার ভক্তদের। এমনিতেই প্রায়শই শার্লিনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানারকম গসিপ হয়েই থাকে তবে সম্প্রতি তার এই নতুন ফোটোগুলি দেখে ভক্তরাও বেশ আপ্লুত, তারা ছবিগুলো শেয়ারও করছেন দেদার।





