দুর্গাপুজো ও নবরাত্রি স্পেশাল গান গাইলেন শ্রেয়া ঘোষাল, নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

তার সুমধুর কন্ঠের স্বর তাকে এই গোটা বিশ্বে খ্যাতির শীর্ষে বসিয়েছে। তিনি বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল। একের পর এক হিন্দি ও বাংলা গান গেয়ে তিনি আপামর ভারতবাসী মন জয় করেছেন। এবার বঙ্গকন্যা শ্রেয়া দুর্গাপূজা এবং নবরাত্রি উৎসবের প্রাক্কালে একটি সুপারহিট হিন্দি গানে মন ভোলালেন ভারতীয়দের।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই ভক্তদের জন্যেই গানের ভিডিও পোস্ট করেন শ্রেয়া এবার শ্রেয়া ঘোষালের ফ্যান পেজ এর তরফ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে শ্রেয়াকে তারই গাওয়া এক বিখ্যাত গান গাইতে দেখা যাচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় ফেলেছে। ২০০৮ সালের এই ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে হিট হিন্দি গান ‘জাদু হ্যায় নশা হ্যায়’ গাইছেন শ্রেয়া। এই সময় তার বয়স ছিল সবেমাত্র ১৮।

অন্যদিকে শ্রেয়া নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি গানের ভিডিও শেয়ার করেছেন যে গানটি তিনি দুর্গাপূজা এবং নবরাত্রি উপলক্ষ্যে গেয়েছেন। এই ভিডিওটিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে।

একটি রিয়েলিটি শো থেকে বলিউডে নিজের যাত্রা শুরু করেন শ্রেয়া। সত্তিকারের প্রতিভার অধিকারী শ্রেয়াকে এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি প্রতিটি ভারতবাসীর চোখের নয়নের মণি। গজল হোক কিংবা ক্লাসিক্যাল, আধুনিক হোক অথবা রবীন্দ্রসঙ্গীত সবেতেই সমান স্বচ্ছন্দ এই মিষ্টভাষী বঙ্গকন্যা। সেই জন্যেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও তুঙ্গে।

RELATED Articles