‘বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে ভুল হবে না’ বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাংলা রাষ্ট্রপতি শাসন চালু হ‌ওয়া প্রয়োজন মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বলেছিলেন ‘বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে ভুল হবে না’। বাংলায় ৩৫৬ ধারা জারির সম্ভাবনা উস্কে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার অমিত শাহের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টিকে তিনি ‘বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যহত করার প্রচেষ্টা’ বলে অভিযোগ করেন। পুরো বিষয়টি‌ই আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে বিজেপির জঘন্য প্রচার বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে।

এ দিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো লিখেছেন, ‘আপনার এত সাহস যে আমাদের (পশ্চিমবঙ্গ) সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করতে আপনি রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিচ্ছেন। বাংলা এই নাটক প্রত্যাখ্যান করবে।’

একই সঙ্গে বাংলায় বোমা তৈরির কারখানা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির চরম বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘অদ্ভুত যে অমিত শাহ বালার বোমা ফ্যাক্টরিগুলির তথ্য খুঁজে পেয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্যের প্রশ্নে বিজেপি সরকার পুরোপুরি নির্বিকার!’

RELATED Articles