বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) আর শ্রীময়ী চট্টরাজ (Sremoyee Chattaraj)। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি।
দেড় বছরের আইনি লড়াইয়ের পর ১০ জানুয়ারি ডিভোর্স ফাইনাল হয় পিঙ্কি আর কাঞ্চনের। ৫৬ লাখ টাকা ও দশ বছরের ছেলে ওশকে দেন তৃণমূলের বিধায়ক । পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের (Sremoyee Chattaraj) সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। ১ মাস ৩ দিন পর করে নেন তৃতীয় বিয়ে। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফুলের তোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন। এই সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন এবং শ্রীময়ী (Sremoyee Chattaraj)।
বৃহস্পতিবার রাতে শ্রীময়ী চট্টরাজ (Sremoyee Chattaraj) একটি নতুন ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কম্বলের তলায় শুয়ে আছেন শ্রীময়ী (Sremoyee Chattaraj)। কিন্তু ঘুম নেই চোখে। অভিনেত্রী বলছেন, ‘কী হচ্ছে? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে। রাত্রে যখন ঘুম আসে না তখন গল্প পড়ে শোনায়।’ এবং কাঞ্চন শুধুমাত্র শ্রীময়ী যে গল্প করে শোনাচ্ছিলেন তা নয়, কাঞ্চনের গলায় গল্প পাঠ শুনছিলেন শ্রীময়ীর দিদির মেয়েও। গল্পের বই হাতে গড়গড়িয়ে গল্প পড়ে চলেছেন কাঞ্চন মল্লিক, আর তার শ্রোতা শ্রীময়ী ও তার দিদির মেয়েরা
View this post on Instagram
এই ভিডিও পোস্ট করে শ্রীময়ী (Sremoyee Chattaraj) লেখেন, ‘রাতে ঘুম আসছে না,তাই গল্পের বই পড়ে শোনাচ্ছে আমার মিস্টার মল্লিক।’ বিয়ের পর থেকে রোজকার জীবনের এমন টুকরো টুকরো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে ভাগ করেন শ্রীময়ী (Sremoyee Chattaraj)। কদিন আগেই তিনি ভিডিও পোস্ট করে এখন তাকে এখনোও তার মা ভাত খাইয়ে দেন। আর তাতে স্পষ্ট বাবা-মায়ের আদরের মেয়ে শ্রীময়ী। এখনো অতি যত্নে রাখেন নিজের মেয়েকে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!