তিনি ত্রিনয়নী, দেশের মাটি খ্যাত অভিনেত্রী। নাম শ্রুতি দাস। আদতে কাটোয়ার এই মেয়েটি শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতা, অসাধারন নাচের প্রতিভা দিয়ে ক্রমশ জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু বারবারই নেট জনতার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। কখনও গায়ের রং বা কখনও ১৪ বছরের বড় প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু মজুমদারের সঙ্গে সম্পর্ক নেটগরিকদের খুব সহজ নিশানায় পড়ে যান শ্রুতি l
আরও পড়ুন- খোলামেলা রাতের পোশাকে পুরুষদের রাতের ঘুম ওড়ালেন নুসরত, ভাইরাল সেই ছবি
কিন্তু এইসব সত্ত্বেও এতোটুকুও টাল খায় না তার মনবল। প্রতিটাবার নতুন উদ্যমে লড়াই করেন। সপাট জবাব দেন সেই সমস্ত নিম্ন মানসিকতা, রুচিবোধহীন মানুষগুলোর। কিন্তু যে মানুষটাকে সবাই আক্রমণ করেন তিনি বাস্তব জীবনে কতটা সাধারণ মানুষের জন্য ভাবেন জানেন?
সম্প্রতি, ফেসবুকে একটি পোস্ট দেন শ্রুতি, সেখানে লেখেন, “খবর পেলাম সােদপুর নিবাসী ছােটো কন্যাসন্তান সহ এক ভদ্রমহিলা প্রতিনিয়ত স্বামী দ্বারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছেন , সাথে শাস্তি পাচ্ছে তাঁর ছােট্ট ফুটফুটে মেয়েটি , উনি পুলিশ কেস করেছেন আগেও , লাভ হয়নি । আমায় জানালেন উনি কোনাে কাজ করে মেয়ে কে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চান । আমি দ্বিতীয় কাজ শুরু করে প্রয়ােজনাতিরিক্ত অর্থের অধিকারিণী না হওয়ায় তাকে কোনাে কাজের ব্যবস্থা করে দিতে পারব না , তার জন্য ক্ষমাপ্রার্থী । কেউ / কোনাে স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে এই পরিস্থিতি থেকে বের করতে পারলে কৃতজ্ঞ থাকব । পাশে পাব কাউকে আশা করি , মাথা গোঁজার ঠাঁই টার ব্যবস্থা করে দিতে পারলে বাকি ন্যূনতম সাহায্য করে মা – মেয়ের পাশে থাকার চেষ্টা করবl”
আরও পড়ুন- খোলা হাওয়ায় প্রেমে মজলেন সোহিনী-রণজয়, অভিনেত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিলেন প্রেমিক

করোনা পরিস্থিতিতে যেখানে বেঁচে থাকাটাই একপ্রকার বিলাসিতা হয়ে গেছে, যেখানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সাধারণ মানুষ মিলেমিশে একসঙ্গে একে অপরের পাশে দাঁড়িয়ে লড়ার চেষ্টা করছেন সেখানেই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন শ্রুতি।





