ছেলের সামনে স্বামীর হাতে হেনস্থার শিকার অভিনেত্রী শ্বেতা তিওয়ারি! প্রকাশ্যে ভিডিও আসতেই শোরগোল

ফের শিরোনামে শ্বেতা তিওয়ারি- অভিনব কোহলি’র পারিবারিক সমস্যা। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এবার প্রাক্তন স্বামী অভিনব কোহলির অভিযোগের জবাবে শ্বেতার পোস্ট করা ভিডি‌ও ঘিরে ব্যাপক শোরগোল শুরু হল। ছোট্ট ছেলের সামনে স্বামীর হাতে হেনস্থার ভিডিও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
গতকাল অর্থাৎ সোমবার রাতে শ্বেতার পোস্ট করা ভিডি‌ও দেখে রাগে ফেটে পড়েন অভিনেত্রীর অনুরাগী থেকে বন্ধুরা। একতা থেকে করণ, বেজায় ক্ষুব্ধ বি-টাউনের কলাকুশলীরা।

অভিনব‌ও পেশায় একজন অভিনেতা। ‌‌‌‌‌তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন একতা কাপুর, করণ ভোরা সহ শ্বেতার অনুরাগীরা।

আরও পড়ুন- আগন্তুকের সঙ্গে রক্তের সম্পর্ক পটকার! ‘খড়কুটো’র নতুন অতিথি আসলে কে? বাড়ছে রহস্য

প্রথম পক্ষের মেয়ে পলকের ওপর অত্যাচার, গার্হস্থ্য হিংসা, সহ একাধিক অভিযোগের কারণে আগেই অভিনব কোহলির সঙ্গে ইতিমধ্যেই নিজের বিবাহিত জীবন শেষ করেছেন শ্বেতা তিওয়ারি।

সম্প্রতি ৫ বছরের ছেলেকে একা ফেলে বিদেশে শ্যুটিং করতে চলে গিয়েছেন অভিনেত্রী অভিযোগ তুলে শ্বেতার বিরুদ্ধে সরব হন অভিনব। দায়িত্বজ্ঞানহীন মা বলাতেই জবাবে শ্বেতা জানান, অভিনবকে ভয় পায় তাঁর পাঁচ বছরের ছেলে। শুধু তাই নয় তাঁর মতো অভিনবের হাতে শারীরিক নিগ্রহের স্বীকার হয়েছে একরত্তি খুদেও।

আরও পড়ুন- শোভন নয়, স্বস্তিকার মনের মানুষ অন্য একজন, কে সে? জানুন

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনবের ব্যবহারের সত্যতা প্রকাশ্যে আনতে তাঁর আবাসনের এক সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা। তাতে দেখা যাচ্ছে, এক মহিলা শিশুকে কোলে নিয়ে এক ব্যক্তির থেকে আড়াল করতে চাইছেন, কিন্তু নাছোড়বান্দা লোকটি সমানে কেড়ে নিতে চাইছে বাচ্চাটিকে। বহুক্ষণ হাতাহাতি হওয়ার পর শেষে মহিলাটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাচ্চাটিকে জোর করে কেড়ে আবাসনের মধ্যে ঢুকে যেতে দেখা যায় লোকটিকে। এমন ঘটনা দেখে থমকে দাঁড়িয়েও পড়েন আবাসনের কয়েকজন বাসিন্দা।

 

View this post on Instagram

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

ওই সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ওই মহিলাই হলেন অভিনেত্রী শ্বেতা এবং লোকটি অভিনব। ভিডিয়ো পোস্ট করে শ্বেতা লিখেছেন, ‘এই হল আসল সত্যি। এরকম ব্যবহারে আমার ছেলে ট্রমায় চলে গিয়েছিল। এক মাস ঘুমোতে পারেনি। আমি চাইনি ও আবার এই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাক। ‘

শ্বেতার বিরুদ্ধে মুখ খোলা অভিনবের এমন ব্যবহার দেখে ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।

RELATED Articles