আগন্তুকের সঙ্গে রক্তের সম্পর্ক পটকার! ‘খড়কুটো’র নতুন অতিথি আসলে কে? বাড়ছে রহস্য

গত বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপির দৌড়ে এঁটে উঠতে পারছিল না ‘খড়কুটো’ ধারাবাহিকটি। একসময় তালিকার শীর্ষে থাকা ধারাবাহিক কিছু সপ্তাহ যাবৎ তালিকার অনেকটাই নীচে নেমে গিয়েছিল। এবার দর্শক টানতে ধারাবাহিকে আগমন ঘটছে আগন্তুকের। ধারাবাহিকে এবার দেখা যাবে ঋষভ বসুকে। কিন্তু এখানেই টুইস্ট। এই আগন্তুকের পরিচয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই, একটি প্রোমো দেখা গিয়েছে, যা বেশ রহস্যের সঞ্চার ঘটিয়েছে।

প্রোমোতে দেখা গিয়েছে, মুখার্জি বাড়িতে অতিথি হয়ে আসা আগন্তুককে পটকা বলছে, “আমার কতদিনের স্বপ্ন ছিল তোকে এই বাড়িতে নিয়ে আসব, এতদিনে সেই স্বপ্ন পূরণ হল। আমার শরীরে যে তোর রক্ত বইছে সোনা, রক্তের টান খুব মারাত্মক”।

আরও পড়ুন- শোভন নয়, স্বস্তিকার মনের মানুষ অন্য একজন, কে সে? জানুন

পটকার সঙ্গে এই ব্যক্তির রক্তের সম্পর্ক আছে, তা শুনে হয়রান গুনগুন! ঠিক ততটাই হয়রান দর্শকরাও। কীভাবে পটাকা আর এই আগন্তুকের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক তত্ত্ব সাজানো শুরু হয়ে গিয়েছে। কেউ বলছেন, এ সত্যি কি পটকার ছেলে? অনেকে আবার মনে করছেন এই আগন্তুকই জ্যাঠাইয়ের নাতি। কারণ জ্যাঠাই আর বড়মা-র যে একটি মেয়ে রয়েছে, তা আগেও খড়কুটোর চিত্রনাট্যে উল্লেখ করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

khorkuto

‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন টালিগঞ্জের বহু অভিজ্ঞ কলাকুশলী। দুলাল লাহিড়ী, রত্না ঘোষাল, চন্দন সেন, অম্বরিশ ভট্টাচার্য, অভিষেক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তদের অভিনয় দক্ষতায় বাঙালি মনে আলাাদা জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সঙ্গে গুনগুন আর সৌজন্যর ভূমিকায় তৃণা সাহা ও কৌশিক রায়ের জনপ্রিয়তা আর সুন্দর অভিনয় তো রয়েইছে।

আরও পড়ুন- বিধায়কের দায়িত্ব কাঁধে নিয়েই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করলেন রাজ, শুভশ্রীর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা   

তবে, এবার এই ‘খড়কুটো’ দিয়েই টেলিভিশন পর্দায় পা রাখতে চলেছে ঋষভ বসু। এর আগে তাঁকে অনেক ওয়েব সিরিজ এবং ছবিতে দেখা গিয়েছে। সম্প্রতি, পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার অভিনীত ট্যাংরা ব্লুজ-এ দর্শক দেখেছে ঋষভকে। তবে ধারাবাহিকের গতি ধরে রাখতে এবার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সংযোজন ঋষভ। তাঁকে দিয়ে কতটা তরী পার হয়, এবার সেটাই দেখার।

আরও অন্যান্য খবর