বঙ্গ রাজনীতির জটিল সমীকরণ জোট ভেঙে দিল কংগ্রেস, কী করবে আলিমুদ্দিন স্ট্রীট?

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস ও নবাগত দল আইএসএফ মিলে তৈরি করেছিল সংযুক্ত মোর্চা। তিনটি দলেরই নীতি-আদর্শ ভিন্ন হলেও শুধুমাত্র ভোট বেশি পেতে এই সিদ্ধান্ত নেয় তাঁরা। কিন্তু ফল হল উল্টো। বাংলার মানুষ এমন সিদ্ধান্ত মেনে নিতেই পারলেন না। একদা বাংলা শাসন করা দুটো দলের কপালেই জুটল ০ সংখ্যা। ১ টা আসন পেল আইএসএফ।
ভোটে এই ব্যাপক ভরাডুবির পর এবার জোট থেকে বেরিয়ে আসতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জোট তৈরির শুরু থেকেই আইএসএস প্রধান আব্বাস সিদ্দিকীর সঙ্গে মতপার্থক্য তৈরি হয় অধীর রঞ্জনের। ‌ আসন বিভাজন থেকে প্রার্থী নির্বাচন সবেতেই ঝামেলা দুজনের। ব্রিগেডেও স্পষ্ট হয় দুজনের ঝামেলার ছবি। কিন্তু এক প্রকার বামেদের চাপে পড়েই চুপ থাকেন তিনি।

কারণ এবার মুসলিম ভোট কাটতে বামেদের অন্যতম ভরসা ছিল আইএসএফ। কিন্তু নির্বাচনের হতাশাজনক ফলাফলের পর আর আইএসএফ-এর সঙ্গে জোটে থাকতে চাইছেন না অধীর রঞ্জন চৌধুরী। তিনি নাকি সরাসরি এই কথা উচ্চ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বলে খবর। কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে‌ও এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

এখন দেখার কংগ্রেস জোট থেকে বেরিয়ে গেলে কি করে আলিমুদ্দিন? আইএসএফ-এর সঙ্গেই থাকবে তাঁরা নাকি জোট থেকে বেরিয়ে যাবে তাঁরাও।

RELATED Articles