জি বাংলায় নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে (Kon Gopone Mon Bheseche) অভিনয় করছেন নতুন জুটি রণজয় বিষ্ণু, শ্বেতা ভট্টাচার্য।প্রথমবার রণজয়-শ্বেতা জুটিকে বেশ পছন্দ করেছেন ছোট পর্দার দর্শক। মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে প্রোমেতো শ্বেতার লুক প্রথম থেকেই নজর কাড়ে।
সিরিয়ালে প্রথমে দেখা যায় একটি সাধারণ মধ্যবিত্ত মেয়ে প্রথমবার একা ট্রেন জার্নির এক অদ্ভুত অভিজ্ঞতা। কলকাতায় এসে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে সে। বিনোদের বাড়ি খুঁজতে গিয়ে পৌঁছে যায় নিষিদ্ধপল্লীতে। সেই সমস্যায় শ্বেতার হাত ধরতে আসেন গল্পের নায়ক রণজয় বিষ্ণু। নিজেকে বাঁচাতে রণজয়ের হাতটা ধরে ফেলেন শ্বেতা। এই প্রথম নায়ক নায়িকার আলাপ।
গল্প ক্রমশ এগোতে থাকলে দেখা যায় অরুণাভ ও তৃষা নিজেদের বাঁচাতে শ্যামলীর ওপর কিঞ্জলের হত্যার দোষ দেয়। অনিকেত ওরফে রণজয় খোঁজখবর নিয়ে জানতে পারে আসল ঘটনা। শ্যামলী মুক্তি পায় খুনের দায় থেকে। এতে অপরাজিতা রেগে গিয়ে শ্যামলীকে অপমান করে। শ্যামলী কষ্টে আত্মহত্যা করতে যায়। ঘটনাচক্রে শ্যামলী, অনিকেতের বিয়ে হয়। তারপর থেকে অনিকেতের সব কিছুতে ঢাল হয়ে দাঁড়ায় শ্যামলী।
শ্যামলীকে বারবার কোন চক্রান্তে জড়াতে ফাঁদ পাতে অরুনাভ আর তৃষা। ‘কোন গোপনে মন ভেসেছে’-তে নতুন প্রোমো দর্শকদের সামনে উঠে এসেছে। তাতে দেখা যাচ্ছে ফের আরও একবার অরুনাভ তৃষার চক্রান্ত থেকে অনিকেত কে রক্ষা করতে চলে এসেছে শ্যামলী। অনিকেত কে বাঁচিয়ে শ্বশুর বাড়িতে নাম করাচ্ছে শ্যামলী। আর ওদিকে প্ল্যান ভেস্তে যাচ্ছে অরুনাভ-তৃষার। শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল শ্যামলীকে তবে এই ঘটনার পর ফের শ্বশুরবাড়িতে ফিরে আসতে পারে শ্যামলী।





