কিছুমাস আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম থেকেই মিষ্টি এই ধারাবাহিক সকল দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির দৌড়েও বিগত কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। জনপ্রিয় হারিয়ে যাওয়া মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনতে শুরু হয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সিদ্ধার্থ ওরফে সিড ও মিঠাই। ঘটনাচক্রে মিঠাইয়ের বিয়ে হয়েছে কলকাতার প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক মোদক পরিবারের গম্ভীর ছেলে সিডের সঙ্গে। সকলের খুব পছন্দের একজন হয়ে উঠেছে মিঠাই, বিশেষ করে দাদুর।
কিন্তু সিডের মন কিছুতেই পায় না মিঠাই। গম্ভীর সিড ভালোবাসায় বিশ্বাসই করে না। তাই মিঠাইয়ের সঙ্গে মাঝেমধ্যেই খারাপ ব্যবহার করে ফেলে সে। এবার সেই গম্ভীর সিডেরই নকল করে দেখাল মিঠাই ওরফে সৌমিতৃষা। তাঁকে সম্বোধন করে ‘উচ্ছেবাবু’ বলে।
মিঠাইকে যে সিড একেবারেই পছন্দ করে না, তা মোদক পরিবারের সকলেই জানে। এর উপর দোসর সিডের বান্ধবী তোর্সা। মিঠাইয়ের থেকেই সিডকে আলাদা করতে পারলেই সে খুশি। এরই মধ্যে দাদু ডিভোর্সের পেপার নিয়ে হাজির। মিঠাইকে যখন সিড পছন্দই করে না, তাহলে তাঁকে ডিভোর্স করে দেওয়াই ভালো। আসলে, এটা দাদুর প্ল্যান।
ডিভোর্সের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই মিঠাইয়ের প্রতি মনোভাবও পালটাচ্ছে সিডের। একটু একটু কী তবে মিঠাইয়ের প্রতি দুর্বল হচ্ছে সে? কিন্তু মুখে সেকথা স্বীকার করতে একেবারেই রাজী নয় মিঠাইয়ের উচ্ছেবাবু।
এরই মধ্যে কোর্টে তাদের ডিভোর্সের শুনানির তারিখ পড়েছে। মিঠাই তাঁর সঙ্গী সাইকেল মুন্নিতে চড়ে যেতে চাইলেও, সিড কিন্তু জোর করে মিঠাইকে গাড়িতে তুলে নিয়ে চলল কোর্টে। আর তা দেখেই হাসি থামাতে পারছে না দর্শক।
একদিকে তারা নাকি ডিভোর্স করবে, আর অন্যদিকে আবার একই গাড়িতে চড়ে কোর্টে যাচ্ছে কর্তা-গিন্নি, এও আবার হয়? তবে গাড়িতে বসে বসেই কিছু কথার মধ্যে বেশ ইমোশনাল হয়ে পড়ে মিঠাই। সিডের উদ্দেশ্যে প্রশ্ন রাখে “মিঠাইয়ের সঙ্গে ডিভোর্স হয়ে দাদুর নাতির মিঠাইকে আর মনে পড়বে?”
View this post on Instagram
আরও পড়ুন- বিয়ের পর থেকে ছুঁয়েও দেখেনি সিড, আক্ষেপ প্রকাশ করে ননদের কাছে গুরুতর অভিযোগ জানাল মিঠাই
ব্যস, এতেই সিড ক্লিন বোল্ড। কোনও উত্তরই দিতে পারল না সে। আর থেকেই বেশ স্পষ্ট মিঠাইয়ের জন্য সিডের মনে দুর্বলতা তৈরি হয়েছে। সে মন থেকে ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু তা-ও একরকম চাপের মুখে পরেই এসব করতে হচ্ছে। এরপর মিঠাই ও সিডের জীবন নতুন কোন মোড় নেয়, সেটাই দেখার।





