এমনটা হবে, তা আগের থেকেই জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু এর মাত্রা যে এমন রূপ নেবে, তা আশা করা যায়নি। বাজেট অধিবেশনের প্রথমদিনই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।
প্রথমেই শোনা গেল বিজেপির স্লোগান ‘ভারত মাতা কি জয়’, আর এরপরই পাল্টা স্লোগান উঠল তৃণমূলের তরফে, ‘জয় বাংলা’। আর এসবের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় মাত্র চার মিনিটেই নিজের ভাষণ থামিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।
আরও পড়ুন- রাজ্যে কী তবে জারি রাষ্ট্রপতি শাসন? বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট
এদিদন জগদীপ ধনখড় বিধানসভায় প্রবেহ করতেই ওয়েলে নেমে ত্রা প্রতি নমস্কার জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই ভোট পরবর্তী হিংসার ছবি নিয়ে ওয়েলে নেমেই তুমুল স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।
তখন সবেমাত্র রাজ্যপাল নিজের ভাষণ দিতে শুরু করেছেন। কিন্তু গেরুয়া শিবিরের বিধায়কদের স্লোগানের নীচে রাজ্যপালের বক্তৃতা কার্যত চাপা পড়ে যাচ্ছিল। এরপরই মাত্র চার মিনিটের মাথাতেই নিজের ভাষণ থামিয়ে দেন জগদীপ ধনখড়। সকলের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন- ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আসছে প্রাইভেট জেট, কী কী সুবিধা থাকছে তাতে, জেনে নিন
তবে বিজেপি বিধায়করা যখন স্লোগান দিচ্ছিল, সেই সময় ট্রেজারি বেঞ্চে বসা তৃণমূল বিধায়করা চুপ করেই ছিলেন। কিন্তু রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়ই তৃণমূলের তরফেও শুরু হয় পাল্টা স্লোগান দেওয়া। এমনকি, ট্রেজারি বেঞ্চ থেকে ‘ধনখড় হঠাও’ স্লোগানও উঠে আসে। এই সবকিছুর জেরে বিধানসভার পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।





