Silajit Majumdar talk about Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এক সময়ের হিট সিনেমার নায়ক তিনি। তাকে দেখতে ভরে যেত সব সিনেমা হল, ডায়লগে পড়তো হাততালি। অনেকের কাছেই আবেগের অপর নাম মিঠুন চক্রবর্তী। তার অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন বারবার। শুধুমাত্র আগেকার সময় নয় এখনকার দিনেও বেশ কিছু সিনেমায় দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে যাকে তারা কাছ থেকে দেখেছেন তাদের কাছে তিনি একেবারে অন্যরকম। শিলাজিৎ মজুমদার তাকে খুব কাছ থেকে দেখেছেন। শিলাজিৎ মজুমদার ও মিঠুন চক্রবর্তী একই পাড়ায় আলাদা সময় বড় হয়ে উঠেছেন। তাদের দুজনেরই বাড়ি জোড়াবাগানে। মিঠুন চক্রবর্তীর মাকে শিলাজিৎ শান্তি দিদা বলে ডাকতেন। এবার শিলাজিতের কথায় উঠে এল মিঠুন চক্রবর্তীর নকশাল রাজনীতির কথা (Silajit Majumdar talk about Mithun Chakraborty)।
মিঠুন চক্রবর্তী বর্তমান সময় বিজেপি শিবিরের সঙ্গে যুক্ত। তবে শিলাজিতের কথায় জানা গিয়েছে, একটা সময় মিঠুন চক্রবর্তী নকশাল আন্দোলনের কর্মী সমর্থক ছিলেন। তারপর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ খাতির ছিল মিঠুনের। কিন্তু সেখানেও বেশিদিন থাকেননি। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন এই অভিনেতা। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। লোকসভা ভোট চলছে, এর মাঝে এই নকশাল আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করলেন শিলাজিৎ (Silajit Majumdar talk about Mithun Chakraborty)।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিলাজিৎ জানিয়েছেন, তিনি তার গৌরাঙ্গ কাকুকে একবার বোমা হাতে দৌড়াতে দেখেছেন। গৌরাঙ্গ কাকু আর কেউ নন উনি মিঠুন চক্রবর্তী (Silajit Majumdar talk about Mithun Chakraborty)। এ প্রসঙ্গে গায়ক বলেছেন, ‘আমাদের উত্তর কলকাতার বাড়িতে একটা ছোট বারান্দা ছিল। সেখানেই আমি দাঁড়িয়ে দেখতাম গৌরাঙ্গ কাকু হাতে বোমা নিয়ে দৌড়াচ্ছে। তখন আমার বয়স কত হবে? ৫ বছর। কিন্তু সেই কথা এখনও মনে আছে। বড় হয়ে তাঁকেই দেখলাম টিভিতে খলনায়ক পেটাচ্ছে।’ একই পাড়ায় থাকার সুবাদে মিঠুন চক্রবর্তীকে গৌরাঙ্গ কাকুর নামেই ডাকতেন শিলাজিৎ (Silajit Majumdar talk about Mithun Chakraborty)।
উল্লেখ্য, আগামী দিনে শিলাজিৎ মজুমদারকে অযোগ্য ছবিতে দেখা যাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির ৫০ তম ছবি হতে চলেছে এই ছবিটি। আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে অযোগ্য ছবিটি। অপরদিকে মিঠুন চক্রবর্তীকে দেখা গেছে রাজ চক্রবর্তী পরিচালিত একটি ছবির শুটিংয়ে। মিঠুন চক্রবর্তী এর শুটিংয়ের দৃশ্য প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চলতি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপরেই বিশ্রাম না নিয়েই ছবির শুটিংয়ের কাজে নেমে পড়েন। এসবিএফ -এর প্রযোজনায় এই ছবি তে দেখা যাবে বাবা ছেলের সম্পর্কের গল্প। এই ছবিতে বাবা ছেলের মধ্যে সম্পর্কের তিক্ততার জল গড়াবে কোর্ট পর্যন্ত। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে বাবার ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী।





