Liquor shops: লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। গত সপ্তাহের বৃষ্টির পর রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। অস্বস্তিকর গরমে গলা ভেজাতে অনেকেই পছন্দ করেন ঠান্ডা পানীয়। কোলড্রিঙ্কস, শরবতের রমরমা বাজারে গরম জুড়ে। এই গরমে অনেকেরই পছন্দ চিলড বিয়ার। তবে এই গরমে যদি মদের দোকান বন্ধ থাকে তবে কি হবে? আইস কিউব দিয়ে গলা ভেজানোর পরিকল্পনা থাকলে প্ল্যান ভেস্তে যাবে এখনই। সুরাপ্রেমীদের মাথায় হাত পড়বে। জানা গেছে বন্ধ থাকবে মদের দোকানগুলি (liquor shops)। নির্বাচনের জেরেই মদের ওপর কোপ পড়েছে।
লোকসভা নির্বাচনের জেরে মে মাসের শেষে এবং জুন মাসের শুরুতে কলকাতায় সাতটি ড্রাই ডে থাকবে। একেবারে সাতটা ড্রাই ডে সহ্য করতে হবে সুরাপ্রেমী মানুষদের। ৭ দিন মদ বিক্রি হবে না কলকাতা শহরে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।বাধ্যতামূলক হিসেবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান (liquor shops) বন্ধ করে দিতে হবে।
আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও কলকাতার সমস্ত মদের দোকান (liquor shops) বন্ধ থাকবে। আগামী ১ লা জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ পাওয়া যাবে না। আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের গণনার ক্ষেত্রেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে কলকাতায়।
জেনে নিন কবে কবে বন্ধ থাকবে মদের দোকান (liquor shops)
১) ১৮ মে (শনিবার) সন্ধ্যা ৬ টা থেকে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি (Dry Day) করা থাকবে। শনিবারের পরের দিন রবিবার ১৯ মে সারাদিন বন্ধ থাকবে মদের দোকান (liquor shops)। এমনকি সোমবার যতক্ষণ পর্যন্ত ভোটগ্রহণ হবে ততক্ষণ মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতা এলাকায়।
২) ৩০ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা থেকে কলকাতায় মদের দোকান (Dry Day) বন্ধ হতে চলেছে। তার পরের দিন শুক্রবার ৩১শে মে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ১ লা জুন ভোটগ্রহণ পর্ব রয়েছে তাই ভোট গ্রহণ চলাকালীন মিলবে না মদ।
৩) ৪ জুন (মঙ্গলবার) গোটা দিন ‘ড্রাই ডে’ থাকবে (liquor shops)। ৪ ঠা জুন রয়েছে নির্বাচনের গণনা, এদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতাবাসীকে।
প্রত্যেক দফাতেই সেই সব রাজ্যের জন্য ড্রাই ডে পালন হয়েছে। আগামী ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল।
ইতিমধ্যেই চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে পঞ্চম দফা, ষষ্ঠ দফা ও সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাতেই এদিন ভোট গ্রহণ তাই এদিন মদ (liquor shops) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোটগ্রহণ হবে। এবং অবশেষে ৪ ঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বন্ধ থাকবে মদের দোকানগুলি (liquor shops)।





