Sex Scam Accused Teacher Nirmala Devi: পরীক্ষায় যদি বেশি নম্বর পেতে হয়, তাহলে যৌ’ন সম্পর্ক স্থাপন করতে হবে। এমনই প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল কলেজের অধ্যাপিকার বিরুদ্ধে। প্রায় ৬ বছর আগেকার সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। অবশেষে শুনানি হল সেই মামলার। এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপিকা নির্মলা দেবীকে দোষী সাব্যস্ত করল আদালত (Sex Scam Accused Teacher Nirmala Devi)।
কী ঘটেছিল ঘটনাটি (Sex Scam Accused Teacher Nirmala Devi)?
ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের এপ্রিল মাসে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেবঙ্গ আর্ট কলেজে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে তৎকালীন অধ্যাপিকা নির্মলা দেবীর সঙ্গে কিছু ছাত্রীর কথোপকথন ভাইরাল হয় (Sex Scam Accused Teacher Nirmala Devi)। সেই অডিওতে নির্মলা দেবীকে বলতে শোনা যায়, পরীক্ষায় যদি ৮৫ শতাংশ নম্বর পেতে হয়, তাহলে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তাদের সঙ্গে যৌ’ন সম্পর্ক স্থাপন করতে হবে।
তবে ছাত্রীরা সেই প্রস্তাবে রাজি হয়নি। নির্মলা দেবীর বিরুদ্ধে সেই সময় থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৪ ছাত্রী (Sex Scam Accused Teacher Nirmala Devi)। যদিও সেই সময় তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। নানান নারীবাদী সংগঠন ও বিরোধী দল সরব হয় এই ঘটনায়। বিশ্ববিদ্যালয় চাপের মুখে পড়ে বরখাস্ত করে নির্মলা দেবীকে। সেই সময় গ্রেফতার করা হয় তাঁকে।
তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুর মহিলা আদালতে ওঠে সেই মামলা (Sex Scam Accused Teacher Nirmala Devi)। এই মামলার তদন্ত শুরু করে সিবি-সিআইডি। এই ঘটনায় গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভি মুরুগন এবং গবেষক এস কারুপ্পাসামিকে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭০ এর ১, ১৩ এবং ১২০ (বি) ধারা এবং আইটি আইনে মামলার রুজু করা হয়। প্রায় এক বছরের মধ্যে তদন্ত শেষ করে সিবি-সিআইডি। এরপর ১,৩৬০ পাতার চার্জশিট দাখিল করা হয়। কিন্তু ২০১৯ সালে জামিন পেয়ে যান নির্মলা দেবী (Sex Scam Accused Teacher Nirmala Devi)।
তবে মামলার তদন্ত চলছিল। এই মামলায় ১০৪ জনের সাক্ষী গ্রহণ করা হয়। এর মধ্যে ছিলেন নির্যাতিতা ছাত্রীরা, তাদের অভিভাবক, কলেজ কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা। গত ৩০ এপ্রিল এই মামলার রায় দেয় আদালত। তাতে নির্মলা দেবীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত (Sex Scam Accused Teacher Nirmala Devi)। এর সঙ্গে ২.৪২ লক্ষ টাকার জরিমানাও ধার্য করা হয়েছে।





