Sneha Chatterjee: জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar kache koi moner Katha) পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন মানালি দে। তার চরিত্রের নাম শিমুল। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প নিয়ে খুশি ছিল দর্শকরা। তবে গল্প যেভাবে নতুন মোড় নিচ্ছে, তাতে বিরক্ত দর্শকেরা। ধারাবাহিকের গল্প অনুযায়ী, শিমুল পরাগের বিয়ে হচ্ছে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পরাগ ও শিমুল নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এদিকে নিজের সর্বস্ব হারিয়ে সর্বহারা বিপাশা। তার বন্ধুদের জোরেই কাটাচ্ছেন নতুন জীবন। ধারাবাহিকে বিপাশা চরিত্রে অভিনয় করেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)।
সাক্ষাৎকারে নিজের চরিত্র নিয়ে অকপট স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। কি বললেন নিজের চরিত্র নিয়ে?ধারাবাহিকের গল্প যদি তার নিজের জীবনে হতো তাহলে কি করতেন অভিনেত্রী, জানাচ্ছেন সে কথাই। স্নেহা বলেন, “এমন হলে আমি কখনোই থাকতাম না। আমাকে কোন বন্ধুই কোন বুদ্ধি দিয়ে কিছু করাতে পারতো না। লুকোচুরি মোটেই পছন্দ নয়। পার্টনারদের মাঝে যদি তৃতীয় কেউ এসে থাকে, তো অবশ্যই জানিয়ে দেওয়া উচিত বলে মনে করি। কারো জন্য কারোর জীবন দাঁড়িয়ে থাকে না, কষ্ট হলেও জীবন ঠিকই এগিয়ে যাবে”।
শিবরাত্রি শুটিং প্রসঙ্গে স্নেহা (Sneha Chatterjee) বলেন, “আমি নিজে বাস্তব জীবনে কখনো শিবরাত্রি করিনি, উপোস করার চেয়েও বড় ভয় ছিল ঘুম থেকে ওঠা। আমার কাছে বিষয়টি নতুন, বেশ সুন্দর সাজিয়েছিল সেটটা বেশ মজা হয়েছিল”।
ধারাবাহিকের ফুলশয্যায় অন্য লোকের শুয়ে পড়া নিয়ে স্নেহা (Sneha Chatterjee) বলেন, “আমাদের ট্রোল করে লাভ নেই বাস্তব জীবনে নিজেদের চারপাশে এমন ঘটনা ঘটে থাকে। শুধু আমাদের সিরিয়ালে নয় অনেক সিরিয়ালে এটা হয়”। এমন ঘটনা বাস্তব উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, “আমার এক প্রতিবেশীর শুনেছিলাম শাশুড়ি মা ছেলেকে না জড়িয়ে ঘুমাতে পারেন না আমার”।
মহিলাদের প্রতি কেন এই ইনসিকিউরিটি এই প্রসঙ্গে কথা বলেছেন স্নেহা (Sneha Chatterjee)। বলছেন, “মনে হয় একমাত্র ছেলে সন্তান যাদের, তাদের এটা হয়। একটা বয়স অবধি মায়ের সব কথা শুনতে শুনতে, তারপর অন্য একটা মেয়ের কথা শুনছে ছেলে সেটা মেনে নিতে পারেন না মা। তবে মায়েদের ব্যাপারটা সাইকোলজিক্যালি হয়, তবে যদি সেক্ষেত্রে ছেলেদের এই ব্যাপারটা থাকে তবে আমি বুঝতে পারিনা ছেলেরা বিয়েটা করে কেন”।
সাক্ষাৎকারে স্নেহা (Sneha Chatterjee) জানান, বিপাশার জীবনে এখনো অনেক ঝড় আসা বাকি। তাই দেখতেই হবে এই ধারাবাহিক। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক অষ্টমী। এই ধারাবাহিকটি আগামী মাস থেকে সন্ধ্যা ৬:৩০ টার স্লটে দেখানো হবে। এই স্লটে এখন কার কাছে কই মনের কথা ধারাবাহিক দেখানো হয়। ধারাবাহিকের গল্পের জন্যই দর্শকদের বিরক্তি তৈরি হয়েছে আর তাতেই কি হারাচ্ছে স্লট। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কোন অভিনেতা-অভিনেত্রী। আগামী মাস থেকে কার কাছে কই মনের কথা ধারাবাহিক দেখা যাবে রাত ১০টায়।





