মেট্রোর কাজে অসহযোগিতার অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। মেট্রো করিডরে কাজ করার সময় কোন সুযোগ সুবিধা এই পাওয়া যাচ্ছে না রাজ্য সরকার ও পুলিশের (Police) তরফে এমনই অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। অভিযোগ, কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরে কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকার এবং পুলিশ (Police) প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। মেট্রোর কাজের প্রতি পদে পদে অসহযোগিতা। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে।
হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত কাজ করার ক্ষেত্রে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে ট্র্যাফিক ব্লক করতে চিঠি দেওয়া হয়েছে বারবার। এ প্রসঙ্গে মেট্রো রুপায়নকারী সংস্থা আর ভি এন এল কলকাতা পুলিশ, বিধান নগর পুলিশ (Police) এবং রাজ্য প্রশাসনকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। চিঠি দেওয়ায় কোন সদুত্তর পাওয়া যায়নি, মেলেনি কোনো সহযোগিতা।
সম্প্রতি বেলেঘাটা মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন সেফটি কমিশনার, কাজের গতি দেখে তিনি রীতিমতো হতাশা প্রকাশ করেছেন। যে গতিতে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি, উপরন্তু রাজ্য প্রশাসনের তরফে সাহায্য না মেলায় সমস্যা বেড়েছে আরও। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে ট্র্যাফিক আটকে, যান ঘুরিয়ে যে কাজ করার কথা ছিল, তা এখন করা হচ্ছে না। এর জন্য দরকার প্রশাসনের সহযোগিতা। তা না মেলাতেই এই অসুবিধার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বিধান নগর কমিশনারেট এবং কলকাতা পুলিশের (Police) তরফে আরভিএনএল-কে যান চলাচল মসৃণ রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরও রাজ্য প্রশাসনের অসহযোগিতাই কাজ শেষের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মত মেট্রো কর্তৃপক্ষের।
কলকাতা মেট্রোর স্পষ্ট অভিযোগ, “রাজ্যের তরফে মিলছে না এনওসি। হচ্ছে না মেট্রো করিডরের কাজ”। বিবৃতিতে কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে বাইপাস পার করে যাত্রীরা যাতে নিরাপদে বেলেঘাটে স্টেশনে আসতে পারেন তার জন্য অতিরিক্ত রাস্তার প্রয়োজন। এর জন্য যান চলাচল বন্ধ রাখতে হবে। তাতেই মিলছে না অনুমতি।





