করিনার ছোটো ছেলের প্রথম রাখি, ভালোবাসায় ভরা রাখি পরিয়ে দিল দিদি ইনায়া, আদুরে ছবি পোস্ট সোহার

প্রত্যেক ভাইবোনের কাছেই এই রাখি বন্ধন দিনটি একটি বিশেষ দিন। এদিন দিদি বা বোন তাদের ভাই বা দাদার হাতে তাদের মঙ্গল কামনায় পরিয়ে দেয় ভালোবাসার রাখি। আর দাদা বা ভাইরাও বোন-দিদিদের রক্ষার করার পণ নেয়। তবে শুধু ভাই বা বোনই, সম্প্রীতির মেলবন্ধনে মানুষ একে অপরকে রাখি পরাতেই পারে।

গত রবিবার ছিল রাখি বন্ধন। তবে রাখির দিন নয়, একদিন পর রাখি উদযাপন হল পতৌদি পরিবারে। রাখির দিনই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন সইফ, করিনা ও তাদের দুই ছেলে তৈমুর ও জেহ। এই কারণে একদিন পর অর্থাৎ গতকাল রাখি বন্ধন উৎসব পালন করেন তারা।

এদিন সোহা আলি খান একটি ছবি শেয়ার করেন যাতে দেখা যাচ্ছে সোহার কোলে বসে রয়েছে তাঁর মেয়ে ইনায়া ও সইফের কোলে বসে তাঁর বড় ছেলে তৈমুর। বয়স চার হলেও তৈমুর কিন্তু বড় দাদা। তাঁকে ভালোবাসার রাখি বেঁধে দিতে দেখা গেল ইনায়াকে। এদিন ইনায়ার পরনে ছিল নীল ফ্রক ও তৈমুর পরেছিল সাদা টি-শার্ট ও আকাশী রঙের শর্টস।

 

View this post on Instagram

 

A post shared by Soha (@sakpataudi)

তবে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ভাইরাল হয়েছে তা হল একটি ভীষণ সুন্দর মিষ্টি মুহূর্তের ছবি। এই ছবিতে দেখা জাচাছে ছোট্ট ভাইকে আদর করে চুমু খাচ্ছে ইনায়া। এই ছবি পোস্ট করে করিনা কাপুরকে ট্যাগ করেছেন সোহা। ক্যাপশনে লিখলেন, “ফার্স্ট রাখি”।

 

View this post on Instagram

 

A post shared by Soha (@sakpataudi)

ছোট্ট সেই ছেলেটি যে করিনা ও সইফের দ্বিতীয় পুত্র জেহ বা জাহাঙ্গীর, তা আর বলার অপেক্ষা রাখে না। এটাই জেহ্‌’র প্রথম রাখি। আর প্রথম রাখিতেই দিদি ইনায়ার থেকে একগুচ্ছ ভালোবাসা পেল ছোট্ট জেহ। এই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

RELATED Articles