রাবার ব্যান্ড দিয়ে তৈরি আংটি ও এক বন্ধুর থেকে ধার করা শাড়ি দিয়েই অভিনব উপায়ে বিয়ে সারলেন সলোনি ও ভিরাফ প্যাটেল। বিয়ের জন্য তারা যে টাকা জমিয়েছিলেন, তা তারা দান করবেন করোনার ত্রাণে। এভাবেই গোটা দেশের কাছে নজির গড়লেন এই তারকা দম্পতি।
২০১৮ সালে প্রথম আলাপ হয় ভিরাফ ও সলোনির। ২০২০ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু করোনা পরস্থিতি ও লকডাউনের জেরে বাতিল হয়ে যায় পরিকল্পনা। একটি সাক্ষাৎকারে সলোনি জানান, “ভেবেছিলাম ২০২১ সালে সব ঠিক হয়ে গেলে ধুমধাম করে বিয়ে করব। কে জানত আরও খারাপ সময় আসবে”।
আরও পড়ুন- তবে কী এবার সত্যিই আলাদা হয়ে যাবে মিঠাই-সিদ্ধার্থ? ধারাবাহিকের নতুন প্রোমো বাড়াচ্ছে জল্পনা
এরপর চলতি বছরের জানুয়ারি মাসে আবার বিয়ের তারিখ স্থির করেন তাঁরা। ৬ই মে তাদের রেজিস্ট্রি হবে এমনটাই ঠিক ছিল। এরপর ১৫ এবং ১৬ তারিখ মুম্বই এবং দিল্লিতে ছোট অনুষ্ঠান রাখা হবে বলে ভাবা হয়েছিল। কিন্তু সব ব্যর্থ হয়ে যায় অতিমারির দ্বিতীয় ঢেউ আসতেই। এপ্রিল মাসে সলোনি, ভিরাফ এবং তাঁদের ২ পরিবার করোনায় আক্রান্ত হন। এর ফলে ১৫ এবং ১৬ তারিখের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।
এরপর সলোনি ও ভিরাফ সিদ্ধান্ত নেন যে তারা আইনি মতেই শুধু বিয়ে সারবেন। আদালতে যোগাযোগ করে জানলেন কাজ বন্ধ নেই। কিন্তু পরিবারকে ছাড়া বিয়ে করতে চাইছিলেন না তারা দুজনেই। কিন্তু আবার একসঙ্গে থাকতেও চেয়েছিলেন তারা। পরিবারের সকলকে ভিডিও কলে রেখে সকলের আশীর্বাদ নিয়েই বিয়ে সারলেন সলোনি ও ভিরাফ।
View this post on Instagram
এক বন্ধুর থেকে শাড়ি ধার নিলেন সলোনিকে। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একটি পুরনো পোশাক পরলেন ভিরাফ। আংটি পরার শখ ছিল সলোনির। কিন্তু এই দুর্ভোগের সময়ে তা কিনতে উঠতেই পারেননি ভিরাফ। কিন্তু স্ত্রীর মুখে তো হাসি ফোটাতেই হবে। তাই এক অভিনব উপায় বের করলেন তিনি। রাবার ব্যান্ড পেঁচিয়ে আংটি তৈরি করে সলোনিকে পরালেন।
আরও পড়ুন- শিশুশিল্পী তাথৈ এখন কোথায়? কী করছে সে? তাঁর খোঁজ কী কেউ জানে?
আর বিয়ের জন্য তারা যে টাকা জমিয়েছিলেন, সে সব টাকা কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে করোনা আক্রান্ত রোগীদের জন্য তা দান করবেন বলে স্থির করেছেন এই দম্পতি।






