চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, সামনে খাদ। সেই খাদের সামনে দাঁড়িয়ে গাছে হেলান দিয়ে যশ। এমনই একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন তাঁর ‘বন্ধু’ নুসরত জাহান।
দুই বিপরীত রাজনৈতিক দলের সদস্যের ‘বন্ধুত্ব’-এর ফের এক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন নেটিজেনরা। এবার স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে কী নির্বাচন পরবন মিটতেই পাহাড়ে ঘুরতে গেলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত?
আরও পড়ুন- অভিনব উদ্যোগ! বিয়ের জন্য জমানো টাকা দান করোনা রোগীদের জন্য, পোশাক ধার করে বিয়ে সারলেন তারকা দম্পতি
এই প্রশ্নের উত্তর পেতে গেলে হাতড়াতে হবে হ্যাশট্যাগ। সেখানে লেখা, ‘থ্রোব্যাক’। অর্থাৎ ছবিটি পুরনো। কিন্তু এবার প্রশ্ন ওঠে তাঁরা পাহাড়ে কবে গেলেন? রাজস্থান যাওয়ার ছবি তো তাঁদের দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলেই পাওয়া যাবে। সেখান থেকেই তো সবকিছুর উৎপত্তি। কিন্তু এই সফরের ইতিহাসটা ঠিক কী? ‘বন্ধুত্ব’ তকমা আঁটা এই দুই শিল্পীর কারোর কাছেই যদিও সেই উত্তর মিলবে না।
আরও পড়ুন- তবে কী এবার সত্যিই আলাদা হয়ে যাবে মিঠাই-সিদ্ধার্থ? ধারাবাহিকের নতুন প্রোমো বাড়াচ্ছে জল্পনা
View this post on Instagram
আজ, বুধবার পুরনো সেই ছবি পোস্ট করেন যশ। সেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও ডেনিম পরে গাছের হেলান দিয়ে পোজ দিচ্ছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, “নিজের ভিতরের পাহাড় চড়াই সব চেয়ে কঠিন কাজ”। এই ছবির সৌজন্য যশ দিয়েছেন নুসরত জাহানকে। তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তবে তাঁদের ‘বন্ধুত্ব’-এ কিন্তু এর কোনও কুপ্রভাব ফেলেনি। পুরনো এই ছবি শেয়ার করে সে কথাই ফের প্রমাণ করলেন যশ।





