‘এই শহরের স্বপ্ন পূরণ করতে চাই…’, কলকাতাবাসীদের ভালোবাসায় ভাসলেন মোদী, এই শহরের সঙ্গে বিজেপির শিকড়ের সম্পর্ক, স্মরণ করালেন প্রধানমন্ত্রী

Road show of Modi in Kolkata: ভালোবাসা যে পাবেন, তা আশা করেইছিলেন, কিন্তু তা যে এতটা মর্মস্পর্শী হবে, তা কী কল্পনা করছিলেন তিনি আদৌ! এই শহর ভালবাসতে জানে, ভালোবাসায় মুড়িয়ে রাখতেও জানে। ভালোবাসার শহর কলকাতা। তাই তো নিজেদের প্রধানমন্ত্রীকে দু’হাত উজাড় করে দিল এই শহর। কলকাতাবাসীর এমন ভালোবাসা ও আবেগ দেখে নিজেও বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন নরেন্দ্র মোদী (Road show of Modi in Kolkata)। স্বপ্ন দেখালেন শহরবাসীকে, দিলেন ভরসা।

গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার থেকে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Road show of Modi in Kolkata)। মোদীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে তো ভিড় ছিল দেখার মতোই, এর সঙ্গে রাস্তার ধারের বাড়ির বারান্দাতেও উপচে পড়ছিল মানুষের ঢল। যে যেখানে জায়গা পেয়েছেন, সেখান থেকেই মোবাইল হাতে ছবি তুলেছেন। এই ভিড়ের প্রভাব ভোটে কতটা দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।

রোড শো-য়ে মানুষের এমন ঢল দেখে প্রধানমন্ত্রী নিজেও আবেগে ভাসলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এই উচ্ছ্বাস অকল্পনীয়”। আসলে লোকসভা ভোটের প্রচারের প্রথম থেকেই তৃণমূল বারবার বিজেপিকে বহিরাগত তত্ত্ব নিয়ে খোঁচা দিয়েছে। এদিন রোড শো থেকে বিজেপির সঙ্গে বাংলার শিকড়ের সম্পর্কের কথা তুলে ধরলেন মোদী (Road show of Modi in Kolkata)। স্মরণ করালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা।

https://twitter.com/narendramodi/status/1795487354125173040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795487359212851245%7Ctwgr%5E128a07da8ac58c3e8ee78d51fc8af14b1aa22f2e%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fpm-narendra-modi-holds-a-road-show-in-kolkata-ahead-of-7th-phase-of-lok-sabha-election-2024-1071873.html

এদিন রোড শো শেষে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “কলকাতার সঙ্গে আমাদের শিকড় জড়িয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা ও রাজনৈতিক জীবন এই শহর থেকেই শুরু হয়েছিল। ১৯৫০-এর দশকে এই শহর থেকেই জিতে তিনি লোকসভায় গিয়েছিলেন। আমরা কলকাতাবাসীর সেবায় নিয়োজিত হতে চাই এবং এই শহরের স্বপ্ন পূরণ করতে চাই” (Road show of Modi in Kolkata)

https://twitter.com/narendramodi/status/1795487327462281474

তৃণমূল-সহ বাম ও কংগ্রেসকেও তোপ দেগে এদিন মোদী লেখেন, “দশকের পর দশক ধরে বাম ও তৃণমূলের নেতারা কলকাতার বিকাশকে অবহেলা করেছে। পুর কর্তৃপক্ষকে তৃণমূল টাকা রোজগারের উপায় বানিয়ে ফেলেছে। যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার জন্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। বাম-কংগ্রেস ও তৃণমূলের উপর তাঁরা বিরক্ত হয়ে আছেন। আমি নিশ্চিত কলকাতা এবার বিজেপিকেই বেছে নেবে” (Road show of Modi in Kolkata)

RELATED Articles