লকডাউনের মধ্যে এখন শুটিং বন্ধ থাকলেও, লকডাউনের পর নানান বাংলা চ্যানেলে নানান পরিবর্তন আসতে চলেছে। টেলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে বেশ কিছু ধারাবাহিক লকডাউনের পর বন্ধ হতে চলেছে।
লকডাউনের আগেই শোনা গিয়েছিল যে সান বাংলার ধারাবাহিক ‘সরস্বতীর প্রেম’ ও ‘হারানো সুর’ চলতি মাসেই শেষ হবে। এই দুটি ধারাবাহিকেরই অন্তিম সপ্তাহের সম্প্রচার চলছে। শুটিং পর্ব আগেই শেষ হয়েছে।
স্টার জলসায় শীঘ্রই শুরু হতে চলেছে তিনটি ধারাবাহিক ‘মন ফাগুন’, ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ এবং ‘ধুলোকণা’। তিন ধারাবাহিকেরই প্রোমো প্রকাশ্যে এসেছে। কিন্তু কোন স্লটে কোন ধারাবাহিক দেখা যাবে, তা এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি।
বর্তমানে স্টার জলসায় বিকেল সাড়ে পাঁচটা থজেকে রাত এগারোটা পর্যন্ত ধারাবাহিকের নতুন সম্প্রচার দেখানো হয়। আর দুপুরের স্লটে চলছে ‘মোহর’। তাই একসঙ্গে তিনটি নতুন ধারাবাহিক আসা মানেই বেশ কিছু ধারাবাহিক শেষ করতেই হবে।
তবে কোন কোন ধারাবাহিক শেষ হচ্ছে, এ বিষয়ে মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তবে সেই ধারাবাহিকগুলি শেষ হতে পারে, সেগুলির মধ্যে অন্যতম ‘সাঁঝের বাতি’ ও ‘ওগো নিরুপমা’।
আবার, আশানুরূপ সাফল্য না মেলায় স্লট বদলানো হয় ‘তিতলি’র। সময় পিছোলেও পাল্টায়নি ধারাবাহিকের ভাগ্য। টিআরপি তালিকাতেও খুব একটা হেরফের হয়নি। তাই এক বছরের মাধ্যেই বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিকও। এমনকি, ধ্রুবতারা ধারাবাহিকও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্টার জলসায় বিকেল ৫.৩০ টার স্লটে দুর্দান্ত জনপ্রিয় হয়েছিল শন বন্দ্যোপাধ্যায়ের ‘এখানে আকাশ নীল’। তবে গত বছরের শেষের দিকে সল্টে সেই জায়গা করে নেয় ‘ওগো নিরুপমা’। কিন্তু শুরুর থেকেই বিতর্কে রয়েছে এই ধারাবাহিক নিয়ে। আর টিআরপি তালিকাতেও তেমন ভালো পারফরম্যান্স নেই।শোনা যাচ্ছে এই স্লটেই জায়গা করে নেবে শনেরই নতুন ‘মন ফাগুন’ ধারাবাহিকটি।
আবার জানা যাচ্ছে, শেষ হতে চলেছে সকলের প্রিয় ‘রানী রাসমনি’ ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো দেখে স্পষ্টই বোঝা গিয়েছে যে রানিমার মৃত্যু নিকটেই। তাই রানিমার মৃত্যুর পরও এই ধারাবাহিক চলবে কী না, তা নিয়ে বেশ সংশয় দেখা দিয়েছে। এরপরও রামকৃষ্ণ ও সারদা মায়ের জীবনী দেখানো হবে কী না, তা নিয়ে মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ।
তবে শোনা যায় যে এই ধারাবাহিকের জায়গাতেই শুরু হবে জি বাংলার নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’। ইতিমধ্যেই প্রোমো দেখানো হয়েছে এই ধারাবাহিকের। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে টেলিভিশনে ফিরছেন দেবশ্রী রায়।
আরও পড়ুন- ফের পর্দায় ফিরছেন সুশান্ত সিং রাজপুত! কে আসছেন তাঁর চরিত্রে? জানতে পড়ুন
নতুন প্রজন্মের পছন্দের ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’। কর্ণ ও রাধিকার ভালোবাসার গল্পের শেষ প্রায় যে এসে গিয়েছে যা বোঝাই যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই ধারাবাহিক যে বন্ধ হচ্ছে, এই ইঙ্গিত মাসখানেক আগেই মিলেছে।
কারণ, জানা গিয়েছে, শীঘ্রই একটি হিন্দি ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন ’কর্ণ’ অর্থাৎ ক্রুশল আহুজা। আর ধারাবাহিকের টিআরপিও দীর্ঘ সময় ধরেই ভালো যাচ্ছে না। এমনকি, গল্পে পাঁচ বছরের লিপ নেওয়ার পরও কোনও ফল মেলেনি।






