গতবছর আর কয়েকদিন পরে ঘটা একটি ঘটনায় উত্তাল হয়েছিল ভারতবর্ষ। ১৪ই জুন আত্মহত্যা করেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই প্রতিভাবান তরুণ অভিনেতার মৃত্যুতে তান্ডব চলে বলিউড জুড়ে। ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খোলে একাধিক। চলে দোষারোপের পালা।
ক্রমে সুশান্ত মৃত্যু তদন্ত পরিণত হয় মাদক তদন্তে। নাম জড়ায় একাধিক তাবড় অভিনেতা-অভিনেত্রীর। প্রমাণ না হওয়া সত্ত্বেও প্রধান অভিযুক্ত হিসেবে জেলে যান অভিনেতার তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী। মূলত মাদক মামলায় জেলে যান তিনি। জেলে যেতে হয় তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও।
আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম
সুশান্ত খুন হয়েছেন এই অভিযোগে উত্তাল হয় দেশ। সুশান্ত ভক্তদের ক্ষোভে অন্যান্য অভিনেতাদের একের পর এক সিনেমা ফ্লপ হয় বলিউডে।
সুশান্তের মৃত্যু একটি রহস্য। আর সেই রহস্যকে সিনেমার পর্দায় রূপ দিতে চেয়েছিলেন বহু পরিচালক। সুশান্তের জীবন নিয়ে সিনেমা তৈরীর কথা ভাবেন অনেকেই। কিন্তু সায় দেয়নি পরিবার। পরে ঠিক করা হয় কোনও নামী অভিনেতা নয়, সুশান্ত সিং রাজপুতের চরিত্রে যদি কেউ অভিনয় করেন তাহলে তিনি কোনও সাধারণ মানুষ হবেন।
আরও পড়ুন- অল্পের জন্য ‘যশ’-এর হাত থেকে রক্ষা পেল কলকাতা, আগামী দু’দিন বিভিন্ন জেলায় বৃষ্টি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি চেহারা। অবিকল সুশান্ত। সেলিব্রেটিদের মতো দেখতে অনেক সাধারণ মানুষেরই দেখা মেলে ভারতবর্ষে। সেই রকম দেখা মেলে উত্তর প্রদেশের বাসিন্দা শচীন তিওয়ারির। হুবহু সুশান্তের মুখের আদল। অভিনয়ও করে থাকেন।
আর এবার খবর রটেছে সুশান্তের আত্মজীবনীতে প্রয়াত অভিনেতা চরিত্রে অভিনয় করবেন তিনিই। দেখে নিন তার কিছু ছবি।
View this post on Instagram





