মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় গ্রেফতার, যুবককে জেলমুক্তির নির্দেশ আদালতের, ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ কেন’, পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

Justice Amrita Sinha lashed out Police: মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করাই ছিল যুবকের অপরাধ। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই ঘটনায় বেজায় চটে যান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha lashed out Police)। তাঁকে জেলমুক্তির নির্দেশ দিলেন তিনি।

কী ঘটেছিল ঘটনাটি (Justice Amrita Sinha lashed out Police)?

গত ২৪ জুন পুরসভা, মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলাদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও। এই বৈঠকেই হাওড়া পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখল করা নিয়েও বেজায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সেদিনের সেই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। লাইভ চলাকালীনই হাওড়ার শিবপুরের মোল্লাপাড়ার বাসিন্দা এরশাদ সুলতান নামের এক যুবক সেই ভিডিওতে কমেন্ট করেন। কমেন্টে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। লেখেন, “অরূপ রায় হাওড়া পুরসভার ২৭ এবং ৩৭ নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলেছেন” (Justice Amrita Sinha lashed out Police)

মন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করাই ছিল তাঁর অপরাধ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তুমুল হইচই। গত ২৮ জুন ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৩০ জুন গ্রেফতার করা হয় ওই যুবককে। কলকাতা হাইকোর্টে ওঠে সেই মামলা। আজ, বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল (Justice Amrita Sinha lashed out Police)

এদিন এই অভিযোগ শোনার পরই বেজায় চটে যান বিচারপতি সিনহা। পুলিশের ভূমিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যুবককে গ্রেফতারির দিনের শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেন তিনি। তীব্র ভর্ৎসনা করেন পুলিশকে (Justice Amrita Sinha lashed out Police)

এদিন বিচারপতি বলেন, “ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। কোনও নাগরিক ক্ষোভ জানালে তাকে গ্রেপ্তার করা হবে? অরূপ রায় কোনও অভিযোগ দায়ের করেছেন? দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল, আর পুলিশ একজনকে গ্রেপ্তার করল? অযথা নাক গলিয়েছে পুলিশ” (Justice Amrita Sinha lashed out Police)। এদিন সওয়াল জবাব শেষে এদিনই বিকেলে ধৃত ওই যুবককে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।  

RELATED Articles